কুশল অতীত, আবারও প্রেমে পড়েছেন শিবাঙ্গী যোশী, হয়ে গিয়েছে বাগদান, পাত্র কে?

কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে গোপনে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী শিবাঙ্গী যোশী। পাত্র কে? হিন্দি টেলিভিশনের একজন জনপ্রিয় নাম শিবাঙ্গী যোশীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে গোপনে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী শিবাঙ্গী যোশী। পাত্র কে? হিন্দি টেলিভিশনের একজন জনপ্রিয় নাম শিবাঙ্গী যোশীর। এর আগে কুশল ট্যান্ডনের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। যিনি তাঁর থেকে ১৩ বছরের বড় ছিলেন। তবে তাঁদের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় এসে জানিয়েছিলেন কুশল নিজেই। কিন্তু শিবাঙ্গী এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। এখন শোনা যাচ্ছে, কুশলের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী মুভ অন করেছেন। এবং নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। বাগদানও হয়ে গিয়েছে তাঁর।

শিবাঙ্গী তাঁর কর্মজীবনের শুরু থেকেই শীর্ষস্থানীয় টিভি শোগুলিতে কাজ করেছেন। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ এবং ‘ইয়ে রিশতে কেয়া কেহলাতা হ্যায়’-এর মতো শোগুলোর মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিতি লাভ করেছেন। যেখানে তিনি একজন সংস্কৃতিমনা পুত্রবধূ এবং মেয়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বর্তমানে তাঁকে ‘লকআপ ২’-এ দেখা যাচ্ছে। সেখানেই সাম্প্রতিক পর্বে তিনি তাঁর নতুন সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

শোয়ে শিবাঙ্গী জোশী এবং শ্রেয়া কালার বিয়ে নিয়ে আলোচনা করছিলেন। সেখানে শ্রেয়া শিবাঙ্গীকে জিজ্ঞাসা করেন, কুশলের সঙ্গে ব্রেকআপের পর তিনি কোনও সঙ্গী খুঁজছেন কিনা। তখন শিবাঙ্গী বলেন, ‘বন্ধু, আমি এখনই বিয়ে করব। বড় বিষয় হল, আমার বাগদান হয়ে গিয়েছে।’ অর্থাৎ শিবাঙ্গীর কথা অনুযায়ী, তাঁর বাগদান হয়ে গিয়েছে। কিন্তু তিনি তাঁর বাগদত্তার কোনও তথ্য প্রকাশ করেননি। অভিনেত্রীর এই কথোপকথনের ভিডিওটি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শিবাঙ্গী ও কুশল ‘বারসাতেঁ’ শো-তে একসঙ্গে কাজ করেছেন। শো-এর সেটেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কুশল ও শিবাঙ্গী একাধিকবার তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। তাঁদের চুম্বনের একটি ভিডিও ভাইরালও হয়েছিল। কিন্তু সম্পর্ক নিশ্চিত করার কয়েক মাস পরেই তাঁরা বিচ্ছেদের ঘোষণা করেন, যা ভক্তদের জন্য এক বিরাট ধাক্কা। তবে কুশলের সঙ্গে ব্রেকআপের পর, তাঁর নাম হর্ষদ চোপড়ার সঙ্গে জড়িয়েছিল। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায় ২’-এর সেটে শিবাঙ্গী ও হর্ষদ বন্ধু হন। শিবাঙ্গীর বাড়িতে গণপতি পূজাতেও হর্ষদকে দেখা গিয়েছিল। এখন, দুজনেই ‘লকআপ ২’-এ পারফরম্যান্স করছেন। তাই ভক্তদের ধারনা হর্ষদের সঙ্গেই বাগদান সেরেছেন অভিনেত্রী। এদিকে বর্তমানে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব খান্নার দাম্পত্যে বিচ্ছেদ সংবাদের শিরোনামে রয়েছে। জানা গিয়েছে, তিনি সন্তানের বাবা হতে পারবেন না বলে স্ত্রী আঁচলের সঙ্গে ডিভোর্স করেছেন।

সিন্ধুর জল নিয়ে ফের ভারতে পরমাণু বোমা হুমকি বিলাওয়াল ভুট্টোর

জয়প্রকাশ মজুমদারকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট, তবে মানতে হবে কড়া শর্ত

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

কানসাসের ভয়াবহ বন্যায় মৃত্যু ভারতীয় আইটি কর্মীর, ২৪ ঘন্টা তল্লাশি শেষে উদ্ধার দেহ

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন

সেবাশ্রয়ের নামে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতেন অভিষেক! দায়ের অভিযোগ

ধর্মতলায় মাপজোক কাণ্ড: ফেঁসে গিয়েও হাজিরা এড়ালেন দোলা-বৈশ্বানর, থানায় যাচ্ছেন কুণাল

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

কলকাতা ও রাজ্য পুলিশে ফের রদবদল, কাকে কোথায় পাঠানো হল?

বাড়িতে বানিয়ে নিন ব্রাজিলের জনপ্রিয় মিষ্টি ব্রিগাদেইরো, রইল রেসিপি