ভারত-পাক যুদ্ধের আবহে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ‘কিং’-এর শুটিং

জানা গিয়েছে, শাহরুখ খানের আগামী ছবি 'কিং'-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল ১৬ মে থেকে, কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে নির্মাতারা শুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ডানকি’ রিলিজের পর এক বছর কেটে গিয়েছে। ২০২৩ সালটা ছিল শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম বাম্পার বছর। যেখানে একই বছরে তিন তিনটি ছবি মুক্তি পেয়েছে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’। তিনটি ছবি বক্সঅফিসে সুপারহিট হয়েছে। তবে এরপর এখনও পর্যন্ত নতুন ছবির ঘোষণা করেননি শাহরুখ খান। কিন্তু জল্পনা সুপারস্টারের পরবর্তী চলচ্চিত্র, ‘কিং’। যে ছবিতে তিনি মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। এবং এটাই হবে সুহানার বলিউড ডেবিউ। কিন্তু এখনও ছবির বিষয়ে কিছু বলতে নারাজ শাহরুখ খান বা ছবির টিম। শোনা যাচ্ছে, অভিনেতার এই ছবির পরিচালক হতে পারেন সিদ্ধার্থ আনন্দ। যাই হোক, বর্তমানে দেশের অবস্থা উত্তপ্ত। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় নিহতদের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে ভারত। অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। ভারতের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। সেলিব্রিটিরাও সেনাবাহিনীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।

কিন্তু এরপর থেকে পাকিস্তান লাগাতার আক্রমণ চালিয়েছে। অবশেষে টানা ৪ দিন পর যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। আজ সন্ধ্যায় পরবর্তী পদক্ষেপ কী হবে, তা সিদ্ধান্ত নেওয়া হবে দুই দেশের DGMO বৈঠকে। দেশের এমন দুর্বিষহ পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে বলিউডের একাধিক তারকা ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। স্থগিত করেছে তাঁদের বিদেশী কনসার্ট।অনেক চলচ্চিত্র মুক্তিও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু ভারত-পাকিস্তানের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এখনও মুখ খোলেননি শাহরুখ খান। এর কারণে সমালোচনার মধ্যেও পড়তে হয়েছে অভিনেতাকে। সম্প্রতি তিনি নিউইয়র্কে মেট গালায় উপস্থিত হয়েছিলেন। ফ্যাশন অনুষ্ঠানে একেবারে কিং অবতারে ধরা দিয়ে সকলের ঘুম উড়িয়েছেন তিনি। পাশাপাশি মেট গালার প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হয়ে উঠেছেন। ইতিমধ্যে দেশেও ফিরেছেন তিনি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে শাহরুখ খানের কোনও গর্জন নেই দেখে অবাক হচ্ছেন ভক্তরা। এমন পরিস্থিতিতেই প্রকাশ্যে এলো একটি নতুন আপডেট। জানা গিয়েছে, শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল ১৬ মে থেকে, কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে নির্মাতারা শুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

একটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও, পরিস্থিতি এখনও সংবেদনশীল। দুই দেশের মধ্যে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। তাই, সকলেই ভাবছেন যে তাদের প্রকল্পগুলি শুরু করার জন্য এটি কি উপযুক্ত সময় হবে। তাই ছবির শুটিং পিছিয়ে দিয়েছে নির্মাতারা।’ বর্তমানে কিং ছবির কাস্টিং নিয়ে আলোচনা চলছে। এই ছবিতে শাহরুখ, সুহানা খানের সঙ্গে আরও অভিনয় করবেন, অভিষেক বচ্চন, অভয় ভার্মা, দীপিকা পাড়ুকোন এবং আরশাদ ওয়ার্সি। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটির ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে মুক্তি পাওয়াল কথা রয়েছে। ‘ডাঙ্কি’র পর ভক্তরা প্রায় তিন বছর পর তাঁকে বড় পর্দায় দেখতে পাবেন। তবে, এখনও ছবির শুটিং বিলম্বিত হওয়ার প্রতিবেদন সম্পর্কে কিছু জানাননি পরিচালক।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল