ইডি-র তলবের পর আবারও চর্চায় শ্রদ্ধা কাপুর, প্রেমে পড়েছেন নাকি অভিনেত্রী?

তবে এখন শোনা যাচ্ছে, অভিনেত্রী বেশ কিছুদিন ধরে তাঁর ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কর' ছবির লেখক রাহুল মোদীর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রদ্ধা কাপুর, বলিউডের দুষ্টু-মিষ্টি নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যার নিরিখে প্রিয়াঙ্কা চোপড়ার পরেই তাঁর স্থান। প্রতিনিয়ত নিজের আপডেট শেয়ার করছেন অভিনেত্রী। শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল রণবীর কাপুরের সঙ্গে ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ ছবিতে। ছবিটি দর্শকদের কাছে বেশ সুনাম কুড়িয়েছে। যাই হোক, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তেমন চর্চা চলে না বললেই চলে। ‘আশিকি 2’ ছবির মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। প্রবীণ অভিনেতা শক্তি কাপুরের সুযোগ্য কন্যা তিনি। শোনা গিয়েছিল, প্রথম ছবির নায়ক আদিত্য রায় কাপুরের প্রেমেই পড়েছিলেন তিনি। কিন্তু কখনই নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন নি শ্রদ্ধা।

তবে এখন শোনা যাচ্ছে, অভিনেত্রী বেশ কিছুদিন ধরে তাঁর ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ ছবির লেখক রাহুল মোদীর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। যদিও অনেকেই তাঁদের একসঙ্গে থাকার বিষয়ে অবগত নয়, তাঁদের সম্পর্ক নাকি খুব গভীর। শ্রদ্ধা কাপুর একবার বলেছিলেন যে তার লিঙ্ক-আপের গুজবগুলি তাঁর পরিবারকে প্রভাবিত করে। 

এর আগে শ্রদ্ধা কাপুর খ্যাতিমান ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। দীর্ঘ চার বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালের জানুয়ারিতে তাঁরা আলাদা হয়ে যান। রোহনের সঙ্গে অভিনেত্রীর বিয়ের গুজবও সে সময়ে শিরোনাম হয়েছিল। পেশাদার ফ্রন্টে, শ্রদ্ধা কাপুরকে পরবর্তীতে কার্তিক আরিয়ানের বিপরীতে চান্দু চ্যাম্পিয়ন ছবিতে দেখা যাবে। তবে বর্তমানে অভিনেত্রী মহাদেব অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে ইডি দ্বারা তলব পেয়েছেন।জিজ্ঞাসাবাদের জন্য শ্রদ্ধা কাপুরকে ইডি তলব করেছে, আজ জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছিল। 

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক