দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩২ দিন পর বাড়ি ফিরলেন শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধিঃ টানা ৩২ দিনের শুটিং সেরে মুম্বই ফিরলেন শ্রদ্ধা। শেষ করলেন লভ রঞ্জনের নতুন ছবির শুটিং। এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রণবীর ও শ্রদ্ধা। স্পেন ও মরিশাসে চলেছে ছবির শুটিং। আর তা শেষ করে সোমবার বাড়ি ফিরলেন শ্রদ্ধা।

নিজের ইন্সটাগ্রাম স্টোরিতেই এই আপডেট দিয়েছেন শ্রদ্ধা নিজে। রাত ১টা ৪৭ মিনিটে তাঁর বাড়ি ফেরার খবর শেয়ার করেছেন অভিনেত্রী। লিখেছেন, ”৩২ দিন পর বাড়ি ফেরা, হোম সুইট হোম।” তাঁর পরনে ব্লু জ্যাকেট, সাদা টি শার্ট আর সঙ্গে কালো ট্রাউজার্স।

শুটিং ফ্লোর থেকে এর আগেই বহু ভিডিও ও ছবি ভাইরাল হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। আর তারপর থেকেই উত্তেজনা বেড়েছে দর্শকমনে। শ্রদ্ধা ও রণবীর ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন বনি কাপুর ও ডিম্পল কাপাডিয়া। লভ রঞ্জনের এই ছবির নাম এখনও ঠিক হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ