দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথমবার জুটিতে শ্রদ্ধা-রণবীর, স্পেনে চলছে শ্যুটিং

নিজস্ব প্রতিনিধি: গত ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের স্বনামধন্য জুটি রনবীর কাপুর এবং গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি অর্থাৎ আলিয়া ভাট। বিয়ের পর পরই শ্যুটিংয়ের চাপে বিশাল ব্যস্ত স্বামী-স্ত্রী দুজনেই। সেই কারণেই বিয়ের দুদিন পরেই যে যার কাজে মুম্বই ছেড়েছেন দুজনেই। আলিয়া এখন সবথেকে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন। কারণ ইতিমধ্যেই হলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী। এমনকী নিজের প্রযোজনায় প্রথম ওয়েবসিরিজ ‘ডার্লিং’ এরও ঘোষণা করেছেন অভিনেত্রী কিছুদিন আগেই। সুতরাং বুঝতেই পারছেন এখন কতটা ব্যস্ত নায়িকা, সেই কারণে হানিমুনও সারা হয়নি নায়িকার। অন্যদিকে অভিনেতা রণবীর কাপুরও তাঁর পরবর্তী ছবিগুলির শ্যুটিংয়ের কাজে ব্যস্ত। কিছুদিন আগেই ‘Animal’ এর শ্যুটিং সেরেছেন তিনি। আর এখন তিনি স্পেনে পাড়ি দিয়েছেন, তাঁর পরবর্তী ‘লাভ রঞ্জন’ ছবির শ্যুটিংয়ের জন্যে।যেখানে তাঁর বিপরীতে থাকবেন, অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

সম্প্রতি, এই ছবির শ্যুটিংয়ের একটি দৃশ্য নেট মাধ্যমে ভাইরাল হল।ভিডিওতে স্পষ্ট, এই ছবির একটি গানের শ্যুটিং চলছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা কোরিওগ্রাফার শ্রদ্ধাকে শেখাচ্ছে যে, রণবীরের সঙ্গে তাঁর নাচের মুভসগুলি কী কী হবে! রণবীরকে দেখা যাচ্ছে, একটি সাদা শার্ট-প্যান্টে এবং শ্রদ্ধাকে দেখা যাচ্ছে একটি হলুদ ওয়েস্টার্ন পরিহিত অবস্থায়। রনবীরের সঙ্গে কোরিওগ্রাফার নাচ করছে, এবং ছায়ায় দাঁড়িয়ে শ্রদ্ধা তা অনুশীলন করছেন। হলুদ শর্ট পোশাকে অভিনেত্রীকে একেবারে অত্যাশ্চর্য লাগছিল। রণবীরকেও সাদা পোশাকে জমকালো দেখাচ্ছিল। এই ভিডিওটি ইনস্টাগ্রামে রণবীরের একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। আর ভিডিওটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই চারিদিক থেকে শুরু হয় মন্তব্যের ঝড়।

 

যেখানে একজন ভক্ত লিখেছেন, ‘আপনাদের দুজনকে একসঙ্গে দেখে খুব উত্তেজিত’, অন্য একজন যোগ করেছেন, ‘সুন্দর এবং আশ্চর্যজনক। শুভকামনা!’ এই ছবির মাধ্যমেই এই প্রথম রণবীর ও শ্রদ্ধাকে একই সঙ্গে সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। সিনেমাটিতে রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন বনি কাপুর। আর এই প্রথম কোনও বলিউড প্রযোজককে একটি ফিচার ফিল্মে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া এই ছবিতে ডিম্পল কাপাডিয়াও মুখ্য ভূমিকায় রয়েছেন। এদিকে, কাজের ফ্রন্টে, রণবীরের হতে রয়েছে, অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ এবং ‘শমশেরা’-এর মতো ছবি। অন্যদিকে শ্রদ্ধার কাছে ‘নাগিন’ সিরিজ রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ