চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নববর্ষে বাবা ও প্রেমিকের সঙ্গে শ্রুতি, হরিদ্বারে রিক্সাতে ভ্রমণ সোনালির, পার্টিমুডে রণলিয়া জুটি

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই গুজব উঠেছিল যে, অভিনেত্রী শ্রুতি হাসান লুকিয়ে তাঁর প্রেমিক শান্তনু হাজারিকাকে বিয়ে করে নিয়েছেন। বিষয়টি ছড়িয়েছিল ওরি, যিনি এই মূহুর্তে বলিউডের একটি ট্রেন্ডিং নাম। তবে গুজবটি উড়িয়ে দেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন যে, তাঁর এই ধরনের জিনিসগুলি লুকানোর কোনও দরকার নেই। কারণ তিনি অনলাইনে নিজের জীবনের সমস্ত কিছু শেয়ার করেন। তবে বিষয়টি একেবারেই সঠিক। অভিনেত্রী সত্যিই নিজের জীবনের সমস্ত কিছু শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এই যেমন গতকাল নতুন বছর আসার আনন্দে পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তে আজ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রুতি। যেখানে তাঁর বাবা তথা কিংবদন্তি অভিনেতা কমল হাসান ছিলেন, ছিলেন তাঁর প্রেমিক শান্তনু হাজারিকাও। ভাইরাল ছবিতে শ্রুতির পরিবারের সঙ্গে তাঁর প্রেমিককে দেখা গিয়েছে। যিনি হবু শ্বশুরমশাই কমল হাসানের সঙ্গে ছবি তুলেছেন। এছাড়াও অনুষ্ঠানে আরও বিশেষে অতিথি ছিলেন, অভিনেত্রীর খালা সুহাসিনী এবং কাকা তথা কিংবদন্তি পরিচালক মণি রত্নম ছিলেন। তবে এবার তার বিয়ের গুজব টি আরও জোরালো হচ্ছে।

ছবিটি শেয়ার করে শ্রুতি ইনস্টাগ্রামে গিয়ে লেখে , “লাভ ইউ লটসলি পা।” শ্রুতির বাড়িতেই এদিন খাওয়ারের আয়োজন করা গিয়েছিল। শ্রুতি হাসান এবং শান্তনু এখন অনেকদিন ধরেই ডেটিং করছেন। তাঁরা প্রায়শই নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। শান্তনুর সঙ্গে শ্রুতির পরিচয় হয়েছিলেন একটি ইভেন্টে। কাজের ফ্রন্টে, শ্রুতি হাসানকে শেষ দেখা গিয়েছে, প্রভাসের ‘সালার পার্ট 1: সিজফায়ার’-এ। ছবির দ্বিতীয় অংশেও তাঁকে দেখা যাবে। অন্যদিকে, অভিনেতা দ্য আই নামে একটি বিদেশী প্রকল্পের অংশেও কাজ করছেন।

এদিকে বর্ষবরণের আনন্দে যখন অন্যান্য তারকারা বিদেশী ছুটি কাটাতে ব্যস্ত তখন বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে তাঁর ছেলে এবং স্বামী গোল্ডি বেলের সঙ্গে হরিদ্বারে গিয়ে পুজো দিলেন। সেখানকার লোকাল যানবাহনেও চড়লেন। অভিনেত্রী নিজেই তাঁর আশ্চর্যজনক দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। যেখানে তাঁকে লোকাল রিকশা চড়তেও দেখা গিয়েছে। খোলামেলা ছবিগুলিতে অভিনেত্রীকে দুর্দান্ত মেজাজে দেখা যাচ্ছে।তিনি হরিদ্বারে গঙ্গা আরতিতেও অংশ নিয়েছিলেন। পোস্টটির ক্যাপশন দেওয়া ছিল, “ই-রিকশা, ক্যাবল কার চড়ে, হরিদ্বারে সবচেয়ে আশ্চর্যজনক গঙ্গাজি আরতির সঙ্গে কী দিন… ধন্যবাদ @pilibhithouseharidwar আমাদের এত সহজে লুকিয়ে নিয়ে যাওয়ার জন্য!!!!” ছবিগুলিতে সোনালি বেন্দ্রের ছবিতে ভক্তরা ভালোবাসা জানিয়েছেন। কাজের ফ্রন্টে, সোনালিকে শেষ দেখা গিয়েছিল ‘দ্য ব্রোকেন নিউজ’ সিরিজে।

এদিকে ২৬ ডিসেম্বরেই মেয়ে রাহাকে নিয়ে বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ১ জানুয়ারী, জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী তাঁর জমকালো বর্ষবরণের উদযাপন থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। একটি ছবিতে আলিয়াকে স্বামী রণবীর কাপুরের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে। দম্পতি কন্যা রাহার সঙ্গে ঠিক কোথায় নববর্ষ উদযাপন করছেন তা জানা যায়নি। এই সুন্দর ছবিগুলির সিরিজে আলিয়া এবং কন্যা রাহার মধ্যে একটি খোলামেলা মুহূর্ত দেখানো হয়েছে যখন তারা সূর্যাস্ত উপভোগ করছিলেন।তিনি ইনস্টাগ্রামে ছবিগুলির ক্যাপশন দিয়ে লিখেছেন, “২০২৪ করতে হবে – এটি স্বাস্থ্যকর এবং আত্মা-কিছু রাখুন। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা।” ২০২৩ সালে, সবচেয়ে সুন্দর ক্রিসমাস উপহার হিসাবে, আলিয়া ভাট এবং রণবীর কাপুর তাঁদের মেয়ে রাহার মুখ বিশ্বের দরবারে প্রকাশ করেছিলেন। তারপর থেকে ভক্তরা তাঁদের মেয়ের সৌন্দর্যের প্রশংসা করে যাচ্ছেন।

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ ছেড়ে মুম্বইয়ে আল্লু, অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে অভিনয়ের জন্যই কী ঠিকানা বদলাচ্ছেন নায়ক?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ