খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধছেন সিড-কিয়ারা, বিয়েতে নাচবেন করণ-শাহিদ

করণ জোহরের প্রশ্নের মধ্যে তো, প্রেম, বিয়ে, সম্পর্ক এবং যৌনতা ভিত্তিক প্রশ্ন থাকবেই। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও এদিন সম্পর্কের রহস্যভেদ করলেন কিয়ারা৷

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে আপাতত রমরমিয়ে চলছে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ সপ্তম মরসুম। চলতি সপ্তাহের ‘কফি উইথ করণ সিজন ৭’ (KOFFEE WITH KARAN SEASON 7)-এর অষ্টম পর্বের অতিথি হলেন, বলিউডের বিগেস্ট হিট চলচ্চিত্র কবির সিং-এর সুপারহিট জুটি অভিনেত্রী কিয়ারা আদভানি এবং অভিনেতা শাহিদ কাপুর। সদ্য নতুন শোয়ের ট্রেলার লঞ্চ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কবির সিং জুটি ‘কফি উইথ করণ’ এর সোফায় বসে করণের একের পর এক বিদঘুটে প্রশ্নের উত্তর দিচ্ছেন। আর করণ জোহরের প্রশ্নের মধ্যে তো, প্রেম, বিয়ে, সম্পর্ক এবং যৌনতা ভিত্তিক প্রশ্ন থাকবেই। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও এদিন সম্পর্কের রহস্যভেদ করলেন কিয়ারা৷

এমনকি ট্রেলারের একটি পর্যায়ে শাহিদকে দেখা গিয়েছে, সিড-কিয়ারার বিয়ের পরিকল্পনার ইঙ্গিত করতে। জানালেন, খুব শীঘ্রই হয়তো একটি সম্ভাব্য ‘বড় ঘোষণা’ করতে চলেছেন সিড-কিয়ারা। তবে এই প্রথম প্রকাশ্যে সবার সামনে কিয়ারা শিকার করলেন যে, তিনি এবং সিদ্ধার্থ অবশ্যই ‘ঘনিষ্ঠ বন্ধুদের চেয়ে বেশি।’ এমনকি KWK 7 এর এই পর্বের শেষে করণকে একটি প্রতিশ্রুতিও দিতে দেখা গেল, যেখানে করণকে বলতে শোনা গেল, সিড-কিয়ারার বিয়েতে তিনি একটি নাচের পারফরম্যান্সের রাখবেন। এমনকি সঙ্গে শাহিদও থাকবেন। তাঁরা ‘দোলা রে দোলা’ গানে ডুয়েট করতে রাজি হয়েছেন। তবে বিয়ের পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে কিয়ারা বলেন, “চারপাশে সুন্দর বিয়ে দেখছি, এবং আমার জীবনেও খুব তাড়াতাড়ি এটি ঘটবে। তবে কখন এটি ঘটবে তা আমি প্রকাশ করব না।”

গত সপ্তাহেই ‘কফি উইথ করণ সিজন ৭’ থেকে ঘুরে গিয়েছেন সিদ্ধার্থ এবং ভিকি কৌশল। আর সিদ্ধার্থের পরেই কিয়ারার আগমন।এই পর্বটি বুধবার রাতে (বৃহস্পতিবার, সকাল 12টা) ডিজনি+হটস্টারে স্ট্রিমিং হবে।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত