মাদককাণ্ডে এবার নাম জড়াল শক্তি পুত্রের

মাদক কাণ্ডে বাদশা পুত্রের বিতর্কের পর এবার নাম জড়াল শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরের। ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ শ্রদ্ধা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাদক কাণ্ডে বাদশা পুত্রের বিতর্কের পর এবার নাম জড়াল শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুরের। যদিও ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ কিছুতেই মেনে নিতে পারছেন না শক্তি কাপুর। জানা যাচ্ছে যে বেঙ্গালুরুতে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন বন্ধুদের সঙ্গে সিদ্ধান্ত। সেখানেই নাকি মাদক নেন বলে অভিযোগ অভিনেতা পুত্রের বিরুদ্ধে। 

অন্যদিকে পুলিশ সূত্রের খবর ওই পার্টিতে মোট সাতজন ছিলেন এবং প্রত্যেকের শরীরে মাদকের নমুনা মিলেছে। সাতজনকেই গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য ২০২০ সালে বলিউডে মাদক সংক্রান্ত তদন্ত চলাকালীন সেই অভিযোগ এসেছিল শ্রদ্ধা কাপুরের বিরুদ্ধেও। তবে সেই সময় এই অভিযোগ অস্বীকার করেন অভিনেত্রী। এখন একই অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে এলে তা একেবারেই তিনি মেনে নিতে পারছেন না।  

হালাসুরু পুলিশ বেঙ্গালুরুর একটি পাঁচতারা হোটেলে অভিযান চালায়। রবিবার রাতে ওই ড্রাগ পার্টিতে অংশ নেওয়া ৩৫ জনকে পুলিশ আটক করে। তাঁদের মেডিক্যাল পরীক্ষা করা হয়। পরীক্ষার পর তার মধ্যে থেকে পাঁচজনের শরীরে মাদকের নমুনা মেলে। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতার পুত্রও। পুলিশ সূত্রে খবর রবিবার রাতে বেঙ্গালুরুর এম জি রোড সংলগ্ন একটি হোটেলে পার্টি চলাকালীন সেখানে অভিযান চালায় পুলিশ। 

সম্প্রতি মাদক মামলায় দীর্ঘ তদন্তের পর ছাড়া পেয়েছেন শাহরুখ পুত্র। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও প্রকাশ্যে বলিউডের আরও এক মাদক কাণ্ড। সংবাদমাধ্যমের তরফে শক্তি কাপুরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি বলে খবর। উল্লেখ্য বলিউডে সহযোগী পরিচালকের কাজে যুক্ত রয়েছেন সিদ্ধান্ত। ‘ভাগম ভাগ’, ‘চুপ চুপ কে’, ‘ভুল ভুলাইয়া’-এর মত ছবিতে কাজ করেছেন সিদ্ধান্ত। অভিনয় করেছেন ‘হাসিনা পারকর’ ও চেহরেতে অভিনয় করেছেন। 

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা