অতীত ভুলে একসঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা-কল্পনা সব শেষ, ফিরে এলেন সিদ্ধার্থ-কিয়ারা, জানালেন একে অপরকে ছাড়া থাকতে পারবেন না। সব ভুল বোঝাবুঝি শেষ। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কের ছেদ ঘটেছে। যদিও বলিউডের এই লাভ কপল নিজেরা যেচে পড়ে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন নি। তবে তাঁদের ঘনিষ্ঠ মারফত কিছুদিন আগেই জানা গিয়েছিল, অনেকদিন আগেই সম্পর্কের ছেদ হয়েছে সিদ্ধার্থ-কিয়ারার। এই নিয়ে কম রটনাও ছড়ায় নি। যদিও সিদ্ধার্থ-কিয়ারাকে মাঝে মধ্যেই একসঙ্গেই দেখা যায়।

তখন জল্পনা এক্কেবারে উসকে যায়। তবে এখন এক্কেবারে সঠিক খবর। সিদ্ধার্থ-কিয়ারার ঘনিষ্ঠ একটি সূত্র বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কিয়ারা সিদ্ধার্থকে ‘ভুল ভুলাইয়া 2’-এর স্ক্রিনিংয়ের জন্য আমন্ত্রণ জানাতে ফোন করেছিলেন।” তখন থেকেই সব ঠিকঠাক। এমনকী স্ন্যাকস লবিতে সিদ্ধার্থর কিয়ারাকে আলিঙ্গন করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সুতরাং এটি দেখেই সবাই ভাবতে শুরু করেছেন যে, সিদ্ধার্থ-কিয়ারার মধ্যে সব ঠিকঠাক হয়ে গিয়েছে। আবার কেউ কেউ ভাবছেন, তাঁরা কেবলই ক্যামেরার সামনে সৌহার্দ্যপূর্ণ হচ্ছেন। তবে না, সত্যই সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্ক ঠিকঠাক হয়ে গিয়েছে। কারণ ঘনিষ্ঠ সূত্রের খবর, কিয়ারা যখন সিদ্ধার্থকে ফোন করেছিলেন, “তখন দুজনই ফোনে বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন এবং তখনই একসঙ্গে সম্পর্কে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।”

এমনকী তাঁরা বুঝেছেন যে, তাঁরা একে অপরকে ছাড়া থাকতে পারবে না। তাঁরা বুঝতে পেরেছেন যে, এটি একটি ভুল ছিল। এরপরই সব ঠিকঠাক হয়ে যায় তাঁদের মধ্যে। কাজের ফ্রন্টে, কিয়ারার দুটি ছবি পরপর রিলিজ হতে চলেছে। ‘ভুল ভুলাইয়া 2’ কিছুদিন আগেই রিলিজ হয়েছে আর ‘যুগ যুগ জিও’ আর কিছুদিন বাদেই রিলিজ হবে। ওদিকে সিদ্ধার্থের আগামী ছবি ‘মিশন মজনু’।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়