ব্রেক-আপ গুজবের মধ্যেই ফের একসঙ্গে ধরা দিলেন সিদ্ধার্থ-কিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল গিয়েছে পবিত্র ঈদ। এর রেশ আগামী ৭ দিন একই ভাবে বহাল থাকবে। তবে এই বছর বলিউডের ভাইজান সলমন খানের কোনও ছবিই মুক্তি পায়নি। সেই কারণে সল্লু ভক্তদের একটু মন খারাপ বৈকি! সে নাহলে পরে দেখা যাবে। তবে প্রতি বছরের মতন সলমন এই বছর ঈদের পার্টি দেন নি, কিন্তু পার্টি হয়েছে। এই বছর সলমন এই দায়িত্ব দিয়েছিলেন তাঁর বোন অর্পিতা খানকে। আর দাদার এই পরামর্শ বোন ভাল মতনই পালন করেছেন। তাঁর বিলাসবহুল ফ্ল্যাটে এদিন ঈদের পার্টির আয়োজন করেছিলেন অর্পিতা এবং আয়ূষ। আর সেখানেই রীতিমতন তারকাদের ঢল নেমেছিল।

আর এই পার্টিতে ব্রেক-আপ গুজবের পর একসঙ্গে ধরা দিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানিও। কয়েকদিন ধরেই চলছে তাঁদের প্রেমের বিচ্ছেদ পর্ব। কিন্তু ‘শেরশাহ’ তারকা নিজেরা কখনই এই বিষয়ে কিছু জানাননি। তার মধ্যেই অর্পিতা খানের ঈদের পার্টিতে তাঁদের আকস্মিক ধরা দেওয়া, ভক্তদেরকে অনেকটাই শান্তি দিয়েছে। তবে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পাপারাৎজিদের ক্যামেরার সামনে কিয়ারা আদভানি একা পোজ দিচ্ছেন, কিন্তু সিদ্ধার্থ সেই অনুষ্ঠানস্থলে পৌঁছলে, তাঁদেরকে একসঙ্গে পোজ দিতে বললে কিয়ারা ব্যাপারটিকে পুরো এড়িয়ে চলে যান, ওদিকে সিদ্ধার্থ একটি ছবি তুলে কিয়ারার সঙ্গে বেরিয়ে যান।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এদিন দুজনের একই বর্ণের পোশাকে দেখা মিলল। এছাড়া সমস্ত ব্রেকআপের গুজবের মধ্যেও, সিদ্ধার্থ সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন, যেখানে তিনি লিখেছেন, ‘ফিলিং গুড’। আর সিদ্ধার্থের সেই ছবিগুলিতে কিয়ারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্রেকআপ গুজবের মধ্যে, কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রার একগুচ্ছ ছবি ফের এই জুটিকে চর্চার মুখে ফেলে দিয়েছে। এদিকে, কাজের ফ্রন্টে, কিয়ারা এখন ‘ভুল ভুলাইয়া 2’-এর প্রচার শুরু করেছেন, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ান।

এছাড়াও বরুণ ধাওয়ান, নীতু কাপুর, অনিল কাপুর, প্রাজকতা কলি এবং মনীশ পলের সঙ্গে করণ জোহরের ‘জুগ জুগ জিও’-ছবিতেও রয়েছেন কিয়ারা। এছাড়াও, কিয়ারাকে ‘গোবিন্দ নাম মেরা’-তে ভিকি কৌশল এবং ভূমি পেডনেকারের সঙ্গে দেখা যাবে। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রাকে পরবর্তীতে দেখা যাবে ‘মিশন মজনু’-তে রশ্মিকা মান্দান্নার বিপরীতে। এছাড়া দিশা পাটানির সঙ্গে করণ জোহরের ‘যোধা’ ছবিতেও তাঁকে দেখা যাবে। বর্তমানে, তিনি রোহিত শেট্টির প্রথম ওটিটি সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর শুটিং করছেন।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়