আগামী ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধছেন সিদ্ধার্থ-কিয়ারা, জয়সালমিরে বসছে বিবাহ আসর

সিদ্ধার্থ এবং কিয়ারা আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন৷ তাদের প্রাক-বিবাহের অনুষ্ঠানগুলি ৪ এবং ৫ ফেব্রুয়ারি সংঘটিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড জুড়ে সানাইয়ের সুর। বহু জল্পনা-কল্পনার পর অবশেষে গতবছরের শেষে গাঁটছড়া বাঁধলেন প্রবীণ অভিনেতা সুনীল শেঠী কন্যা আথিয়া শেঠী এবং ক্রিকেট তারকা কে এল রাহুল। তাঁদের হলদি, সঙ্গীত, বিয়ের সব রীতির ছবি, ভিডিও সবটাই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সুনীল শেঠীর খান্ডালা ফার্মহাউসে সাত পাকে বাঁধা পড়েছেন আথিয়া-রাহুল। বিয়ের দিন ১০ হাজার ঘন্টা ধরে ডিজাইন করা লেহেঙ্গা চোলিতে সেজেছিলেন আথিয়া। এছাড়া বিয়েতে একাধিক নামি-দামি উপহার পেয়েছেন রাহুল। মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে রাহুল বিয়ের উপহার হিসেবে পেয়েছেন একটা লেটেস্ট ফ্যাশনবল বাইক। যাই হোক, আথিয়া-রাহুলের বিয়ের রেশ কাটতে না কাটতেই বি-টাউনের আরও এক পাওয়ারফুল জুটির বিয়ের প্রস্তুতি শুরু। গতবছর থেকেই তাঁদের বিয়ে নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের।

কিন্তু কিছুতেই তাঁরা প্রকাশ্যে বিয়ের বিষয়ে মুখ খুলতে নারাজ। এদিকে প্রেমের শিলমোহরও কোনওদিন দেননি। হ্যাঁ, তাঁরা হলেন বলিউডের পাওয়ারফুল জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। যদিও তাঁদের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। মুম্বই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সিদ্ধার্থ-কিয়ারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই গাঁটছড়া বাঁধছেন। অন্যান্য তারকাদের মতো তাঁরাও একটি অন্তরঙ্গ এবং জমকালো অনুষ্ঠানের সান্নিধ্যে বিয়ে করবেন। তাঁদের বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১০০-১২৫ জন। যার মধ্যে থাকবেন সিদ্ধার্থ-কিয়ারার ইন্ডাস্ট্রির কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। করণ জোহর, শাহিদ কাপুর, মনীশ মালহোত্রা, বরুণ ধাওয়ান, অশ্বিনী ইয়ার্দি এবং ইশা আম্বানির মতো সেলিব্রিটিরাও তাঁদের বিয়েতে যোগ দেবেন।

রাজস্থানের জয়সালমেরের একটি বিলাসবহুল প্রাসাদে তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে। প্রায় ৮০ টি রুম বুক করা হয়েছে। এছাড়া, মার্সিডিজ-বেঞ্জ, জাগুয়ার এবং বিএমডব্লিউ সহ প্রায় ৭০ টি বিলাসবহুল গাড়ি অতিথিদের যাতায়াতের জন্য বুক করা হয়েছে। সূত্র অনুযায়ী, “সিদ্ধার্থ এবং কিয়ারা আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন৷ তাদের প্রাক-বিবাহের অনুষ্ঠানগুলি ৪ এবং ৫ ফেব্রুয়ারি সংঘটিত হবে। নিরাপত্তা কর্মী এবং দেহরক্ষীর একটি দলকে আগামিকাল, ৩ ফেব্রুয়ারি জয়সলমীরে পাঠানো হবে।” সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের প্রসঙ্গে আরও জানা গিয়েছে, গত এক মাস আগেই অতিথিদের থাকার জন্যে রাজস্থানের সূর্যগড় হোটেল বুক করেছেন। কিয়ারাকে সম্প্রতি মনীশ মালহোত্রার বাড়িতে দেখা গিয়েছিল। হয়তো বিয়ের জন্যে শেষ ট্রায়ালে গিয়েছিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, দম্পতি তাঁদের বিয়ের দিন মনীশ মালহোত্রার ডিজাইন করা ঐতিহ্যবাহী বিবাহের পোশাক সাজবেন। তাঁদের বিবাহের পরে দুটি রিসেপশন হবে, একটি দিল্লিতে এবং আরেকটি মুম্বাইতে।

সিদ্ধার্থ এবং কিয়ারা দুই বছরেরও বেশি সময় ধরে ডেটিং করছেন। শেরশাহ ছবিতে তাঁদের প্রথম অনস্ক্রিন দেখা গিয়েছে। তখন থেকেই তাঁদের প্রেম। ২০২১ সালে, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলও রাজস্থানের এক বিলাসবহুল ভিলাতে গাঁটছড়া বাঁধেন, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে তাঁরা বিবাহ করেছিলেন। এবার ভিক্যাটের পথই অনুসরণ করলেন সিদ্ধার্থ-কিয়ারা। সিদ্ধার্থকে শেষ দেখা গিয়েছিল গোবিন্দ নাম মেরা ছবিতে। এরপর তিনি কার্তিক আরিয়ানের সঙ্গে সত্যপ্রেম কি কথাতে অভিনয় করবেন। সিদ্ধার্থের শেষ ছবি ছিল নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত মিশন মজনু। এরপর তাঁকে রাশি খান্না এবং দিশা পাটানির সঙ্গে যোধা ছবিতে দেখা যাবে।

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়