‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  নেটপ্রভাবীর ও রিয়্যালিটি শো-এর প্রাক্তন প্রতিযোগী সিমরান খানের অভিযোগ ঘিরে সরগম সমাজমাধ্যম। তিনি তাঁর সহ-প্রতিযোগী ও কোরিওগ্রাফার শচিন শর্মার বিরুদ্ধে এনেছেন বিস্ফোরক অভিযোগ। অভিনেত্রীর দাবি স্প্লিটসভিলার প্রাক্তন প্রতিযোগী ও কোরিওগ্রাফার  তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন। সিমরানের জানিয়েছেন, এক অনুষ্ঠান চলাকালীন সচিন তাঁকে অনুপযুক্তভাবে স্পর্শ করেন এবং তাঁর জিন্সের ভিতরে হাত দেওয়ার চেষ্টা করেছিলেন। ঘটনার সময় সিমরানের ছোট বোনও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।  

সম্প্রতি ভাগ্য সিংয়ের সঙ্গে একটি পডকাস্টে সিমরান খান তাঁর যাত্রা, শোয়ের প্রতিযোগীদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং আরও অনেক কিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন। সবকিছুর মধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে প্রাক্তন সহ প্রতিযোগী শচিন শর্মার বিরুদ্ধে সিমরানের করা গুরুতর অভিযোগ। তিনি দাবি করেন যে তাঁরা দুজন একই ডান্স ক্লাসের অংশ ছিলেন, যেখানে শচিন তাঁর সিনিয়র ছিলেন। সেই সময়ে শচিন তাঁকে দেখা করতে বলেছিলেন, এবং তাঁর শরীরে অশালীনভাবে স্পর্শ করেছিলেন। সিমরানের কথায়, “আমি যখন শচিনের আমন্ত্রণে ওর বাড়িতে গিয়েছিলাম, তখন ও সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। এমনকি ছোট বোনের সামনেই ছেঁড়া জিন্সের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছিল।’

আরও পড়ুন: ৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

সিমরান আরও জানিয়েছেন এই বিষয় নিয়ে তিনি শচিনের মুখোমুখি হয়েছিলেন এবং শচিন ক্ষমাও চেয়েছেন। পডকাস্টটির ক্লিপগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সিমরানের ভক্তরা নানা রকমের প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে, শচিন এখনও প্রকাশ্যে এই অভিযোগগুলোর বিষয়ে কোনো জবাব দেননি। 

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক