‘পাকিস্তানের জনক’ মহাত্মা গান্ধী, বিতর্কিত মন্তব্যের জেরে আইনি নোটিস গায়ক অভিজিতকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহাত্মা গান্ধিকে পাকিস্তানের জাতির জনকবলে অভিহিত করেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। এই মন্তব্যের জেরে আগেই কটাক্ষের মুখে পড়েছিল তিনি। এবার আরও বিপাকে পড়লেন এই গায়ক। গায়কের মন্তব্যে বেজায় ক্ষিপ্ত পুণের আইনজীবী অসীম সারোডে। নিজের এমন মন্তব্যের জন্য অবিলম্বে বলিউডের বাঙালি গায়ককে ক্ষমা চাইতে হবে, এই দাবি জানিয়েই আইনি নোটিস পাঠিয়েছেন তিনি।

গত মাসেই অভিজিতের এক সাক্ষাৎকার থেকেই শুরু হয় বিতর্ক। সেখানে গায়ক বলেন, ‘সুরকার আরডি বর্মন মহাত্মা গান্ধির চেয়েও বড় ছিলেন। তিনি ছিলেন সংগীত জগতের জনক।এরপরই অভিজিৎ বলেন, ‘মহাত্মা গান্ধি পাকিস্তানের জাতির জনক ছিলেন, ভারতের নয়। ভারতবর্ষের অস্তিত্ব তো ছিলই, পাকিস্তান পরে তৈরি হয়েছে। ভুল করে গান্ধিকে ভারতের জাতির জনক বলা হয়। তিনিই পাকিস্তানের অস্তিত্বের জন্য দায়ী।

এই মন্তব্যের পর তাঁর দিকে ছুটে আসে একরাশ কটাক্ষ বান। এবার  এই মন্তব্যের জন্য আইনি নোটিস পাঠালেন আইনজীবী অসীম সারোডে। ওই নোটিসে দাবি করা হয়েছে, মহাত্মা গান্ধির সম্মানকে অবমাননা এবং তাঁর মানহানি করেছেন অভিজিৎ। এর জন্য ক্ষমা চাইতে হবে গায়ককে। আইনি নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, অভিজিৎ ক্ষমা না চাইলে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩৫৩ এবং ধারা ৩৫৬-এর অধীনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।   

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও