সলমানকে পরোক্ষভাবে ‘মদ্যপ’ সম্বোধন, হঠাৎ সুপারস্টারের উপর চটলেন কেন অভিজিৎ?

শুভঙ্কর মিশ্রের সঙ্গে একটি সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, তাঁর এবং এসআরকে মধ্যে পেশাদার সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু ব্যক্তিগত দিকে SRK-এর সঙ্গে তাঁর বন্ধন ছিল 'স্বামী ও স্ত্রী'র মতো।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে নাকি তাঁর স্বামী-স্ত্রীর সম্পর্ক। শুধু তাই নয় সুপারস্টার সলমান খানকে ‘মদ্যপ’ এবং ‘ঠারকি’ ব্যক্তি বললেন জনপ্রিয় প্লেব্যাক গায়ক অভিজিৎ ভট্টাচার্য। নব্বই দশকের বলিউডের অসংখ্য ছবিতে গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, দিয়েছেন একাধিক হিট গান। শুধু হিন্দি নয়, বাংলা-সহ একাধিক ভাষায় গেয়েছেন অভিজিৎ। তাঁর গানের প্রেমে পড়েননি এমন ভক্তসংখ্যা খুব কমই আছে। তাঁর কন্ঠে লিপ মিলিয়েছেন শাহরুখ, সলমান খান, অনীল কাপুর, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি-সহ একাধিক নায়ক রা। বর্তমান প্রজন্মের কাছে তিনি ব্যার্থ।

বলিউডে এখন আর গাইবার জন্যে ডাক পান না অভিজিৎ ভট্টাচার্য। অথচ পুরোনো দিনের তাঁদের গাওয়া গানগুলিই বলিউডে নতুন করে তৈরি হচ্ছে। আর তাতেই ক্ষুব্ধ গায়ক। সম্প্রতি এ বিষয়ে একাধিক বার মুখও খুলেছেন তিনি। তবে বিখ্যাত প্লেব্যাক গায়ক অভিজিৎ ভট্টাচার্য সাম্প্রতিক পডকাস্টে শাহরুখ খান এবং সলমান খানের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন। শুভঙ্কর মিশ্রের সঙ্গে একটি সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, তাঁর এবং এসআরকে মধ্যে পেশাদার সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু ব্যক্তিগত দিকে SRK-এর সঙ্গে তাঁর বন্ধন ছিল ‘স্বামী ও স্ত্রী’র মতো। তবে তাঁর কন্ঠ অভিনেতাকে নিখুঁতভাবে পরিপূরক করেছে।

একই সাক্ষাৎকারে, অভিজিৎ সলমান সম্পর্কে বলেন, “সলমানের বিষয়ে আমি কিছু বলতে চাইনা। তাঁর ব্যাপারে আমাকে কিছু বলবেন না। কেউ যদি রাস্তায় ঘুমায়, মদ্যপ অবস্থায় গাড়ি চালায়, তাহলে আমার কিছু বলার নেই। কেউ যদি মদ্যপ অবস্থায় তোমার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, তাহলে কিছু করতে পারবে কী? তাঁর ব্যাপারে কথা কেন আমাকে দিয়ে বলাতে চাইছেন?” ভিডিওটি ভাইরাল হতেই অনেকেই দাবি করছেন যে, অভিজিৎ পরোক্ষভাবে সলমানকে মদ্যপ বলে দাবি করেছেন। অভিজিৎ সলমানের জন্যে তান তানা তান, চুনরি চুনারি, তুমনে জো কাহা, চোরি চোরি স্বপ্নো মে-সহ বেশ কয়েকটি চার্টবাস্টার গান গেয়েছেন। তবে অভিজিতের সবচেয়ে বড় হিটগুলি ছিল শাহরুখ খানের লিপে। যেমন ওহ লডকি জো, অর কেয়া, তুমে যো ম্যায় দেখা, সুনো না সুনো না, তৌবা তুমহারে ইশারে, আমি সেরা, বাস ইতনা সা খোয়াব, বাদশা ও বাদশা, প্রমুখ।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!