বিয়ের পিঁড়িতে গায়ক অর্জুন কানুনগো, পাত্রী কে?

আজই অর্থাৎ ১০ই আগস্ট তিনি, তাঁর দীর্ঘদিনের বান্ধবী কার্লা ডেনিসের সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়ছেন। ইতিমধ্যেই তাঁরা বিয়ের জন্যে প্রস্তুত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের সানাই। গতবছর শেষ থেকেই তারকাদের বিয়ের একেবারে লাইন পড়ে গিয়েছে। এবার গাঁটছড়ায় বাঁধা পড়লেন, জনপ্রিয় গায়ক অর্জুন কানুনগো (ARJUN KANUNGO)। যিনি ‘বাকি বাতে পিনে বাদ’ এবং ‘গ্যালান টিপসিয়ান’ এর মতো একাধিক সুপারহিট গান আমাদের উপহার দিয়েছেন। আজই অর্থাৎ ১০ই আগস্ট তিনি, তাঁর দীর্ঘদিনের বান্ধবী কার্লা ডেনিসের সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়ছেন। ইতিমধ্যেই তাঁরা বিয়ের জন্যে প্রস্তুত। শোনা গিয়েছে, দীর্ঘ ৭ বছর ধরে ডেটিং করছিলেন তাঁরা। একেবারে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারলেন তাঁরা। তাঁদের বিয়ের আগে মেহেন্দি, হলদি সব অনুষ্ঠানই হয়েছে। হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হচ্ছে তাঁদের। শোনা গিয়েছে, অর্জুন-কার্লার বিয়ের অনুষ্ঠান চলবে তিনদিন ধরে।

ইতিমধ্যেই মেহেন্দির অনুষ্ঠানের কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে গায়ককে দেখা গিয়েছে, একটি সাদা কুর্তা, সাদা নেহরু জ্যাকেট, এবং মাথায় একটি পাগড়ি বাঁধা অবস্থায়। অন্যদিকে কার্লাকে গোলাপি লেহেঙ্গায় সুন্দর দেখাচ্ছিল। গয়না হিসেবে তিনি সবুজ রংয়ের নেকপিস, স্টেটমেন্ট কানের দুল এবং একটি ফুলের বৈশিষ্ট্য যুক্ত টিকলি পরেছেন। তাঁদের মেহেন্দি অনুষ্ঠানের ছবি দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন।

এছাড়া শোনা গিয়েছে, বিয়েতে অর্জুন ডিজাইনার অনিতা ডোংরের পোশাক পরছেন, আর তাঁর প্রেমিকা ডিজাইনার সব্যসাচীর পোশাকে সেজে উঠেছেন। ২০২০ সালের নভেম্বরে, কানুনগো তাঁর দীর্ঘদিনের বান্ধবী কার্লা ডেনিসকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এছাড়াও শোনা গিয়েছে, বিয়ের পরেই তাঁরা হানিমুনে জাপানে উড়ে যাবেন। আজ বিয়ের অনুষ্ঠানের পর, ১১ তারিখ রাতে দক্ষিণ মুম্বইতে তাঁরা রিসেপশন পর্ব সারবেন। যেখানে উপস্থিত থাকবেন করণ জোহরের মতো একাধিক ব্যক্তিত্বরা। থাকবেন, সালমান খান, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, ববি দেওল, প্রজ্ঞা জয়সওয়াল, মাহিপ কাপুর, কিং, সোনাল চৌহান, ভাবনা পান্ডে, সীমা খান সহ আরও অনেক তারকা। দম্পতির পার্টির থিম হবে ‘সন্ধ্যা চটকদার।’

বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন একাধিক তারকারা, রয়েছেন মৌনি-সূরজ। এরপর গত এপ্রিলে ঘনিষ্ঠদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন রণবীর-আলিয়া। তারপরে তিন সন্তানদের নিয়ে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর এবং তাঁর এনআরআই বয়ফ্রেন্ড। সব মিলিয়ে বলিউডে প্রতিনিয়ত সানাইয়ের সুর বেজে চলেছে। আবার কয়েকদিন আগেই, বলিউডের অন্যতম জুটি আলি-রিচা চাড্ডার বিয়ের কথা ঘোষণা হয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষেই বিয়ে করতে চলেছেন তাঁরা। এদিকে সুনীল কন্যা আথিয়া-কেএল রাহুল বিয়েও আগামী বছরের প্রথমেই হবে বলে শোনা যাচ্ছে।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস