আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসপাতালে বই পড়ছেন, হাসিমুখে কথা বলছেন নচিকেতা, এখন কেমন আছেন গায়ক?

নিজস্ব প্রতিনিধি: ভাল আছেন নচিকেতা চক্রবর্তী। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। নিশ্চিত করলেন গায়কের আপ্তসহায়ক আর্যদেব ভট্টাচার্য। সব ঠিক থাকলে বুধবার কিংবা বৃহস্পতিবার নচিকেতা হাসপাতাল থেকে ছাড়া পাবেন, সেটাও জানিয়ে দিলেন তিনি। আরও জানালেন যে, সোমবার বিকেলের দিকে জেনারেল বেডে দেওয়া হতে পারে গায়ককে। ক’দিন আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন নচিকেতা। তাই তাঁকে শনিবার তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল তাঁর। বুকে বসানো হয়েছে ২টি স্টেন্ট। এখন ভাল আছেন তিনি।

রবিবার বিকেলে গায়কের কন্যা ধানসিড়ি জানিয়েছেন, তাঁর বাবা আগের থেকে ভাল আছেন। তাঁর অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। ভয়ের কিছু নেই। গায়ক সবার সঙ্গে কথা বলছেন। বই পড়ছেন। নিজে হাতে খাবারও খাচ্ছেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন। তবে তিনি গানের মঞ্চে ফিরতে চাইছেন। কিন্তু চিকিৎসকেরা তাঁকে আপাতত বিশ্রামে থাকতে বলেছেন। জানা গিয়েছে, কয়েকদিন ধরে টানা অনুষ্ঠান করছিলেন নচিকেতা। শরীরের ওপর ধকল পড়ছিল তাঁর। গত শনিবার রাতে বুকে অস্বস্তিবোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে বাইপাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অবশ্য আগে অল্পবিস্তর অসুস্থতা ছিল তাঁর, কিন্তু হৃদরোগ ছিল না। শারীরিক অসুস্থতার কারণে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণে ছিল তাঁর। কিন্তু বিগত কয়েক দিনে কাজের চাপ নিতে পারছিলেন না তিনি। তাই শনিবারে অসুস্থ হয়ে পড়েন।

রবিবার আসানসোলে একটি অনুষ্ঠান ছিল গায়কের। শারীরিক অসুস্থতার কারণেই সেই অনুষ্ঠান বাতিল করা হয়। শনিবার তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, তাঁর হার্টে ব্লকেজ রয়েছে। তখনই অস্ত্রোপচার করে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন তাঁরা। পরিবারের সম্মতি মিলতেই দুটো স্টেন্ট বসানো হয় নচিকেতার হৃদপিণ্ডে। আপাতত শারীরিক অবস্থার জন্য নচিকেতার আগামী সমস্ত কনসার্ট বাতিল করা হয়েছে। গায়কের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন অনুরাগীমহল। প্রত্যেকে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

Published by:

Share Link:

More Releted News:

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রাখী সাওয়ান্ত! জানেন কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ