এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, অভিযুক্ত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এক বিধবাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে সামনে এল নৃশংস ঘটনা। এসআইআর (SIR) ফর্ম পূরণ করতে গিয়েই গণধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ ওই মহিলার। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসআইআর ফর্ম পূরণের কাজে বেরিয়েছিলেন ওই বিধবা। অভিযোগ, সেই সময় চারজন তাঁকে জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে পালাক্রমে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কোনওভাবে সেখান থেকে বেরিয়ে এসে তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক ধারায় এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। অভিযোগে চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গণধর্ষণ-সহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। সমস্ত তথ্য ও প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রত্যেকটি দিক খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। তাওড়ু সিটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক চন্দ্রভান জানান, অভিযোগ পাওয়ার পরই মামলা রুজু করা হয়েছে। তদন্ত দ্রুত এগোচ্ছে। সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই তদন্ত চলছে। প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ ৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি,তারপর যা হল…

পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র সরকারি তথ্যের উপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার নুহ জেলার তাওড়ু সিটি থানা এলাকায়। বর্তমানে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তদন্ত শেষ হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

‘আগে দিতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ’, নাগরিকত্ব মামলায় বড় বার্তা সুপ্রিম কোর্টের

‘কান টানলেই মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!