৫০০ বছর পুরনো রাজকীয় দূর্গে বিবাহ আসর বসতে চলেছে স্মৃতি ইরানির কন্যা শানেলের

দুর্গটি ১৫২৩ খ্রিস্টপূর্বে রাও করমজি তৈরি করেছিলেন। যিনি ছিলেন যোধপুরের রাও যোধার অষ্টম পুত্র। ১৫ শতকে নির্মিত এই দুর্গটি একদিকে মরুভূমি, অন্যদিকে হ্রদ দ্বারা বেষ্টিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের হিড়িক। গতকালই সম্পন্ন হয়েছে, বলিউডের ‘বিগ ফ্যাট ওয়েডিং’। চার হাত এক হল, ‘শেরশাহ’ জুটি কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রার। সিড-কিয়ারার বিয়ের কিছুদিন আগেই আরও এক বলিউডের পাওয়ার দম্পতি গাঁটছড়া বেঁধেছেন, হ্যাঁ আথিয়া শেঠী এবং ক্রিকেট তারকা কে এল রাহুল। অতএব বলিউডে এখন বিয়ের মরসুম। এবার এই তালিকায় যোগ হতে চলেছে আরও এক জুটির নাম। বিয়ে করতে চলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বড় মেয়ে শানেল ইরানি। ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি যোধপুর খিওয়ানসার ফোর্টে বিয়ের আসর বসতে চলেছে শানেলের। একেবারে রাজকীয় রীতিতে শানেলের বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হবে।

২০২১ থেকে অর্জুন ভাল্লার সঙ্গে ডেটিং শুরু হয় শানেলের৷ মজার বিষয়, যোধপুর এবং নাগৌরের মধ্যে অবস্থিত খিওয়ানসার ফোর্টেই শানেলকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অর্জুন, এবং সেখানেই তাঁদের বাগদান সম্পন্ন হয়৷ প্রায় ৩ বছর ডেটিং-এর পর এই কেল্লাতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অর্জুন-শানেল। স্মৃতি ইরানির মেয়ে শেনাল পেশায় একজন আইনজীবী। ২০২১ সালে, তিনি অর্জুন ভাল্লার সঙ্গে বাগদান করেছিলেন। এবার দুজনেই তাঁদের জীবনের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। তিন দিন ধরে চলবে দুজনের বিয়ের অনুষ্ঠান।

খিওয়ানসার দুর্গ রাজস্থানের নাগৌর জেলার খিওয়ানসার গ্রামে অবস্থিত। দুর্গটি প্রায় ৫০০ বছরের পুরনো। এই দুর্গটি থর মরুভূমির পূর্ব প্রান্তে যোধপুর এবং নাগৌরের মধ্যে অবস্থিত। দুর্গটি ১৫২৩ খ্রিস্টপূর্বে রাও করমজি তৈরি করেছিলেন। যিনি ছিলেন যোধপুরের রাও যোধার অষ্টম পুত্র। ১৫ শতকে নির্মিত এই দুর্গটি একদিকে মরুভূমি, অন্যদিকে হ্রদ দ্বারা বেষ্টিত। এখানে আপনি দিনের বেলা মরুভূমির সাফারিতে যেতে পারেন, আবার রাতের বেলায় তারার নীচে আরামে রাত কাটাতে পারেন। এই দুর্গ থেকে সোনালি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার মতো। খিওয়ানসার ফোর্টে ৭১টি কক্ষ রয়েছে। ৪ টি খাবার ও পানীয়ের আউটলেট, ২ টি ভোজ এবং মিটিং স্পেস রয়েছে। বিলাসবহুল কুঁড়েঘর সহ ১৮ টি কক্ষ রয়েছে। ফিটনেস সেন্টার অর্থাৎ জিমের পাশাপাশি সুইমিং পুল এবং স্পা আছে। খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট এবং ক্যাফে আছে। তাই পরিবারের সঙ্গে একরাত কাটিয়ে যান আপনিও।

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র