ঢাকায় গিয়ে ভাত-ইলিশ-বিরিয়ানি খেলেন সোহেল

আমি বাংলা খাবারের অপেক্ষায় আছি। তবে এখনও টেস্ট করার সুযোগ পাইনি। মুম্বাই থেকে সরাসরি এখানে এসেছি। তবে খাওয়ার জন্য হাতে সময় রেখেছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই হয়ে গেল সালমান খানের বাংলাদেশের নতুন আউটলেটের শুভ উদ্বোধন। ভারত ছেড়ে এবার ঢাকায় নতুন আউটলেট খুললেন খান ব্রাদার্স। আর শুভ উদ্বোধন করলেন, সুপারস্টারের ছোট ভাই সোহেল খান। ঢাকায় ‘বিং হিউম্যান’ এর নতুন পথচলা শুরু বেশ উচ্ছ্বসিত সলমন-সোহেল এবং আরবাজ খান। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে সোহেল খান হাজির হয়েছিলেন বনানীর ওই আউটলেটে। নায়ককে একেবারে নেচে-গেয়ে স্বাগত জানানো হয়। পরে ফিতে কেটে স্টোর উদ্বোধন করেন সোহেল, তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

সোহেলকে পেয়ে ঢাকার একঝাঁক সাংবাদিক একেবারে ছেঁকে ধরেছিল সোহেলকে। সত্যি এত বড় অভিনেতাকে হাতের কাছে পেয়ে লোভ সামলানো দায়। সলমনের বিং হিউম্যান একটি চ্যারিটি প্রতিষ্ঠান। যেটি সালমান খান ফাউন্ডেশনের দ্বারা পরিচালিত হয়৷ এই ব্যবসার একটি অংশ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে ব্যয় হয়। তবে জনপ্রিয়তা পেলে ফ্র‍্যাঞ্চাইজিটি বাংলাদেশে আরও কয়েকটি শাখা চালু করবে।

এদিন ভক্ত-অনুরাগীদের ভালোবাসা জানিয়ে বাংলাতেই কথা বলেন সোহেল। জানান, “বাংলাদেশকে ভালোবাসি’, এখানে এসে মনে হচ্ছে আমি ইন্ডিয়াতেই আছি। এখানকার প্রতিটি মানুষই হাসিখুশি।” ঢাকার মানুষের অতিথিয়তায় মুগ্ধ হয়েছেন অভিনেতা। তবে এদিন সাংবাদিক সম্মেলনে এসে সোহেল বলেন, “বাংলাদেশে আসার আগে খানিকটা নার্ভাস ছিলাম। ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!” তবে তাঁর সাংবাদিক বৈঠকে সবথেকে আকর্ষণীয় মন্তব্য ছিল, “আমি বাংলা খাবারের অপেক্ষায় আছি। তবে এখনও টেস্ট করার সুযোগ পাইনি। মুম্বাই থেকে সরাসরি এখানে এসেছি। তবে খাওয়ার জন্য হাতে সময় রেখেছি। আগামীকাল অর্থাৎ আজ ১৬ সেপ্টেম্বর সকাল পর্যন্ত আমি ঢাকায় আছি। ভেবেছি, ভাত-ইলিশ মাছ আর বিরিয়ানি খাব।” আর নায়কের কন্ঠে বাংলাদেশের এই গুণকীর্তন শুনে সবাই হতবাক।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত