ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মানবিক সোহম

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘ডানা’-র প্রভাবে(Cyclone Dana Effect) রাজ্যের একাধিক জেলার পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর এলাকা। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে তড়িঘড়ি সেখানে ছুটে গেলেন এলাকার মানবিক বিধায়ক সোহম চক্রবর্তী(Soham Chakraborty)। সিনেমায় ব্যস্ততার পাশাপাশি নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকাবাসীদের প্রতিও যে যথেষ্ট যত্নশীল তিনি সেই প্রমাণ মিলল আবারও।

আরও পড়ুনঃ চিকিৎসকদের ‘উৎকোচ’ না দেওয়ার নির্দেশ, হলফনামা দিতে হবে ওষুধ সংস্থাগুলিকে

এদিন বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় করে এলাকা পরিদর্শনে বের হন সোহম। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনের পাশাপাশি সেখানকার সাধারণ মানুষদের নানান সুবিধা-অসুবিধা সম্পর্কেও খোঁজখবর নেন বিধায়ক। এছাড়াও এদিন এলাকাবাসীদের হাতে ত্রিপল, ছাতা সহ আরও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন সোহম।‌ ঘূর্ণিঝড়ের প্রভাবে জলমগ্ন হয়েছে চণ্ডীপুরের একাধিক রাস্তা। সোহম জানান, তিনি পুরো এলাকা পরিদর্শন করে এসেছেন এবং এই বিষয়টি নিয়েও অবগত রয়েছেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত তাঁর দল। প্রয়োজনে আবার তিনি এলাকা পরিদর্শনে যাবেন। ক্ষতিগ্রস্তদের যাতে কোনওরকম সমস্যা না হয় সেই বিষয়টি দেখছে এলাকার দলীয় কর্মীরা।

আরও পড়ুনঃ আরজি কর দুর্নীতির মামলায় বিভাগীয় তদন্তের প্রস্তুতি দুই চিকিৎসকের বিরুদ্ধে

বিধায়কের মানবিক আচরণে যথেষ্ট খুশি এলাকাবাসীরা। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের পুজোয় মুক্তি পেয়েছে সোহম প্রযোজিত ও অভিনীত ছবি ‘শাস্ত্রী’(Shastri)। সোহমের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন হেভিওয়েট দুই ফ্লিম তারকা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty) ও দেবশ্রী রায়(Debashree ray)। বহু বছর পর এই জুটিকে বড় পর্দায় দেখতে পেয়ে আনন্দে আপ্লুত দর্শকরা। এখনও বেশ কিছু হলে ভালো দর্শক সমেত চলছে ছবিটি। তবু হাজারও ব্যস্ততার মাঝে ছবির প্রচারের কাজ সরিয়ে রেখে সাধারণ খেটে খাওয়া মানুষদের স্বার্থে নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ছুটে গেলেন মানবিক বিধায়ক সোহম চক্রবর্তী।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স