মাকে খুন করা হয়েছে, দাবি সোনালি-কন্যার

পুলিশ তাঁর মৃত্যু হৃদরোগে আক্রান্ত হওয়ার দ্বারা নিশ্চিত করলেও, তাঁর পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মায়ের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, বরং তাঁকে খুন করা হয়েছে’, দাবি অভিনেত্রী তথা বিজেপি নেতা সোনালি ফোগাটের নাবালিকা কন্যার। এমনকি সে মায়ের জন্যে বিচার চাইতেও প্রস্তুত। তাঁর অভিযোগ, তাঁর মা অর্থাৎ সোনালি ফোগাটের মৃত্যু একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। বিগ বস ১৪-তে অংশগ্রহণ করার পরেই জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী সোনালি ফোগাট। এছাড়াও তিনি কয়েকটি পাঞ্জাবি এবং কয়েকটি হিন্দি ছবিতেও ছোটখাটো চরিত্রে অভিনয় করেছিলেন। মোটামুটি হিন্দি ইন্ডাস্ট্রিতেও তাঁর দারুণ নাম-ডাক ছিল। গত ২৩ অগস্ট অর্থাৎ মঙ্গলবার, সন্দেহভাজন হার্ট অ্যাটাকে মারা যান অভিনেত্রী বলে নিশ্চিত করেন তাঁর কর্মীবৃন্দ। যদিও তাঁর মৃত্যু গোয়ায় হয়েছে বলেই খবর। কারণ মৃত্যুর দিন কয়েক আগেই গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী। ঘটনার দিন ভোর ৪ টে নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর শোনা যায়, তিনি নাকি কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতার কথা জানাচ্ছিলেন তাঁর কর্মীদের। ঘটনার, আগের দিনই তিনি হাসপাতাল ভর্তি হয়েছিলেন। আর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। পুলিশ তাঁর মৃত্যু হৃদরোগে আক্রান্ত হওয়ার দ্বারা নিশ্চিত করলেও, তাঁর পরিবারের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যা।

সোনালির ১৫ বছর বয়সী মেয়ে বুধবার রাতে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “আমার মা ন্যায়বিচার পাওয়ার যোগ্যতা রাখে। মামলাটির যথাযথভাবে তদন্ত করার দাবি জানাচ্ছি, এবং দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত।” এর আগে, সোনালীর ভাই রিংকু ঢাকা জানিয়েছিলেন, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের না করা পর্যন্ত তাঁরা অভিনেত্রীর পোস্টমর্টেম করতে সম্মতি দিতে দেবেন না।

সোনালির হত্যার পেছনে তাঁর ম্যানেজার এবং সহকারীকে অভিযুক্ত করেছে তাঁর পরিবার। এমনকি সোনালির ভাই এও জানিয়েছেন যে, ‘আমরা জোর করার পরে পুলিশ অভিযোগ দায়ের করলেও তাঁরা এটিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। গোয়া পুলিশ ঘটনাটি নিয়ে, অভিনেত্রীর পরিবারকে সহযোগিতা করছে না।পুলিশ শুধু অভিযোগ রেখেছে, কিন্তু কোনও আইনি ব্যবস্থা নেয়নি। যদি এখানে সঠিকভাবে তদন্ত না করা হয়, তাহলে আমরা দিল্লি বা জয়পুরে এইমস-এ গিয়ে নতুন করে ময়নাতদন্ত করব। “

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত