দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ফতেহ’ ছবির আয়ের টাকা পাঠানো হবে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমে, জানালেন সোনু সুদ

নিজস্ব প্রতিনিধি: ‘ফতেহ’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে ডেবিউ করছেন বলিউড অভিনেতা সোনু সুদ। যদিও ছবিতে সোনু সুদের বিপরীতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। দিন কয়েক আগেই ছবির ট্রেলার রিলিজ করেছে। দর্শকদের কাছেও ভাল সাড়া পেয়েছে ‘ফতেহ’ ট্রেলার। কিন্তু এখন শোনা যাচ্ছে, ফতেহ ছবি থেকে যেমন আয় হবে, সবটাই বৃদ্ধাশ্রমে দান করবেন সোনু সুদ। তিনি অভিনেতার চেয়েও মানুষের কাছে বেশি খ্যাত ‘গরীবের রবীনহুড’ হিসেবে। করোনা মরসুমের সময় থেকেই অভিনেতার গরীব-দুঃখীদের জন্যে প্রাণপন লড়াই, মৃত্যু ঝুঁকি নিয়ে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়া, এছাড়াও যারা চিকিৎসা পাচ্ছেন না তাঁদের বিভিন্নভাবে সাহায্য করা। আর্থিক সাহায্য দান-সহ একাধিক কাজে এগিয়ে এসেছেন অভিনেতা।

এমনকী এখনও দিন-দুঃখী মানুষদের সাহায্যে এগিয়ে আসছেন তিনি। দেশ জুড়ে যে যেমন সাহায্য চান, তাঁকে তেমন সাহায্য করার চেষ্টা করেন সোনু সুদ। এই কারণে তাঁর বাড়ির সামনে সবসময় ভিড় জমে বিভিন্ন মানুষের। তারকা তকমা ছেঁটে ফেলে দিয়ে সবার সাহায্য করেন তিনি। শনিবার (১৪ ডিসেম্বর) আমেদাবাদের একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন সোনু সুদ। মাদকের অপব্যবহার ইস্যুতে সচেতনতা বাড়ানো এবং মোকাবিলা করার একটি ইভেন্ট ছিল এটি। আর ইভেন্টে যোগ দেওয়ার আগে অভিনেতাকে তাঁর আসন্ন অ্যাকশন ফিল্ম ‘ফতেহ’ নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল। সেখানেই তিনি বলেন, এ ছবি থেকে আসা আয়ের অংশ তিনি বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমগুলিতে ভাগ করে দেবেন। অভিনেতা বলেছেন, “ফতেহ সাইবার ক্রাইমের উপর ভিত্তি করে, যেখানে লোকেরা প্রতিদিন সাইবার জালিয়াতির সম্মুখীন হয়।

তাই, এটি একটি অ্যাকশন ফিল্ম… এটি মানুষকে সচেতন করবে কিভাবে সাইবার ক্রাইম থেকে নিরাপদ থাকতে হয়। ফতেহ হল মানুষের জন্য তৈরি একটি ফিল্ম। তাই দেশের বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে আমরা ছবিটির সংগ্রহ পাঠানোর চেষ্টা করব।” ছবিটি COVID-19 মহামারী চলাকালীন সাইবার অপরাধের শিকার হওয়া মানুষের বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। শক্তি সাগর প্রোডাকশন এবং জি স্টুডিও দ্বারা প্রযোজিত, ‘ফতেহ’-তে সোনু সুদকে জ্যাকলিন ফার্নান্দেজ, বিজয় রাজ এবং নাসিরুদ্দিন শাহের সঙ্গে দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ