জি-এর সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটতে চলেছে সোনি গোষ্ঠী

Share:

নিজস্ব প্রতিনিধি : সংযুক্তকরণের পর সংস্থার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে গত কয়েকবছর ধরেই টানাপোড়েন চলছিল সোনি গ্রুপ কর্পোরেশন ও জি গ্রুপের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত সমাধান সূত্র মেলেনি। ফলে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজকে অধিগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসতে চলেছে সোনি গ্রুপ।

২০২১ সালে সোনি ও জি গ্রুপের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছিল। তখন থেকেই একটি দাবি উঠে যে জি গোষ্ঠীর চিফ এক্সিকিউটিভ অফিসার পুনিত গোয়েঙ্কাকে নতুন সংস্থার সিইও হিসাবে নির্বাচিত করতে হবে। কিন্তু জি গোষ্ঠীর এই প্রস্তাব মেনে নিতে রাজি হয়নি সোনির কর্তারা। গত কয়েক সপ্তাহ ধরে কয়েক দফায় দুটি গোষ্ঠীর মধ্যে বৈঠক হয়েছিল। কিন্তু সমাধানসূত্র মেলেনি।

জানা যাচ্ছে, আগামী ২০ জানুয়ারির মধ্যে দুই পক্ষকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। যদি এই সময়সীমার মধ্যে কোনও সিদ্ধান্ত না নেওয়া যায়, তাহলে সনি গোষ্ঠীকে অধিগ্রহণের প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে। এখনও পর্যন্ত সোনি গ্রুপ ও জি এন্টারটেনমেন্টের মধ্যে আলোচনা চলছে। তবে মনে করা হচ্ছে, সোনি হয়ত চুক্তি বাতিলের পথে হাঁটতে পারে। তবে এই বিষয়ে দুপক্ষের কেউই কোনও মন্তব্য করেনি।

ইতিমধ্যে জি গোষ্ঠীর কর্নধার সুভাষ চন্দ্র ও তাঁর ছেলে পুনিত গোয়েঙ্কার বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ সামনে এসেছে। আর্থিক তছরূপের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে সেবি। সেবির তরফে একটি অন্তর্বর্তী নির্দেশ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে জি গোষ্ঠীর চিফ এক্সিকিউটিভ অফিসার পুনিত গোয়েঙ্কাকে যেন ডিরেক্টর পদে না বসানো হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোনি গোষ্ঠী জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজকে অধিগ্রহণ করে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, যদি জি এন্টারটেনমেন্টকে অধিগ্রহণ করে তাহলে সোনির শেয়ার থাকবে ৫০.৮৬ শতাংশ।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত