‘সাবাশ মিতু’-এর ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ ক্রীড়া জগতের দুই বাঘা ব্যাক্তিত্ব

ট্রেলার দেখে মুগ্ধ হলেন ক্রীড়া জগতের দুই ব্যাক্তিত্ব। একজন হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যজন শচীন তেন্ডুলকার। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকালে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত তাপসী পান্নু অভিনীত ‘সাবাশ মিতু’-এর অফিশিয়াল ট্রেলার। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ধন্য ধন্য করছেন পরিচালক ও অভিনেত্রীকে চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট জন। এবার ট্রেলার দেখে মুগ্ধ হলেন ক্রীড়া জগতের দুই ব্যাক্তিত্ব। একজন হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যজন শচীন তেন্ডুলকার। 

সোমবার সকালে ছবির ট্রেলার মুক্তির পরেই তা শেয়ার করেন নিজের টুইটার হ্যান্ডেলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সেই টুইট নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন শচীন তেন্ডুলকার। লেখেন, ”সাবাশ মিতু’-এর ট্রেলার সত্যিই মন ছুঁয়ে যায়। মিতালি লক্ষ লক্ষ মানুষকে স্বপ্ন দেখতে এবং তাদের আবেগ অনুসরণ করতে অনুপ্রাণিত করেছে এবং আমি এই সিনেমাটি দেখার জন্য উন্মুখ। সমগ্র টিমের জন্য আমার শুভেচ্ছা।”

 

ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের জীবনীচিত্র এই ছবি। নামভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু। ক্রিকেট জগতে মিতালি রাজের উত্তরণ, মহিলা ক্রিকেট দলকে এক অন্যমাত্রায় নিয়ে যাওয়া সর্বোপরি বোঝানো যে ক্রিকেট শুধুই পুরুষদের খেলা নয় বরং মহিলারাও এই খেলার সমান অংশীদার এটা যিনি করে দেখিয়েছিলেন তাঁর নাম ‘মিতালি রাজ’।

 

তেন্ডুলকারের মতই মিতালির ভারতীয় ক্রিকেটে অবদান রয়েছে। দুই দশকের ক্যারিয়ারে শচীনের মতই বিশ্বব্যাপী অন্যতম সেরা ক্রিকেটার মিতালি রাজও। ১৯৯৯ সালে ভারতীয় ক্রিকেটে নিজের কেরিয়ার শুরু করেন মিতালি। চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। সৃজিত পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ১৫ জুলাই। 

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট