টিআরপি-র রেটিং দুর্বল, শেষ হচ্ছে প্রাক্তন ‘বেঙ্গল টপার’ ধারাবাহিক

স্টুডিওপাড়ায় জোর গুঞ্জন! শেষ হচ্ছে, স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক! টিআরপি-র কোপে বলি হচ্ছে একের পর এক সিরিয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টুডিওপাড়ায় জোর গুঞ্জন! শেষ হচ্ছে, স্টার জলসার আরও এক জনপ্রিয় ধারাবাহিক! টিআরপি-র কোপে বলি হচ্ছে একের পর এক সিরিয়াল। আজকাল খুব অল্প সময়েই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকগুলি। কোনও ধারাবাহিক মাত্র তিনমাস রাজত্ব করেই বিদায় নিচ্ছে। আবার কোনও ধারাবাহিকের ঠাঁই হচ্ছে আট মাস। আবার এই অল্পদিনের রাজত্বের মধ্যেই অনেক ধারাবাহিক টিকে থাকছে বছরের পর বছর। যার উপযুক্ত উদাহরণ, অনুরাগের ছোঁয়া।

প্রায় সাড়ে তিনি বছরের বেশি সময় ধরে চ্যানেলে রাজত্ব করছে এই ধারাবাহিক। এখন আবার নতুন অধ্যায়ের শুরু হয়েছে এই মেগার। যাই হোক, এর মধ্যেই স্টুডিওপাড়ায় গুঞ্জন, বন্ধ হচ্ছে এক সময়ের টিআরপি-র টপার সিরিয়াল ‘গীতা এলএলবি’। শুরুর দিকে টিআরপি-র শীর্ষাসন অনেকদিন দখল করে রেখেছিল গীতা LLB। কিন্তু দিন যেতেই ক্রমশ ধারাবাহিকের জনপ্রিয়তা কমছিল। কাহিনীর কোনও মোচড় না থাকায় দর্শক আগ্রহ হারাচ্ছিল। যদিও এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে টলিপাড়ায় ফিসফাস, সেটের অনেক অভিনেতাই নাকি এই সিদ্ধান্তের কথা জানেন। ইতিমধ্যেই শেষ পর্বের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তাঁরা।

তবে ধারাবাহিক শুরু হওয়ার সময় থেকেই গীতার কথা বলার ধরন বেশ আকৃষ্ট করেছিল ধারাবাহিকপ্রেমীদের। সেই রেজাল্ট চোখে পড়েছিল টিআরপির রেটিং চার্টে। কিন্তু সময়ের সঙ্গে অনেকটাই পিছিয়ে পড়েছে গল্প। তবে অনেকদিন হল প্রথম পাঁচে দেখা যাচ্ছেনা ‘গীতা এলএলবি’ ধারাবাহিককে, দিনের পর দিন রেটিং কমছে এই ধারাবাহিকের। উল্টে, একগুচ্ছ নতুন ধারাবাহিক মন দিয়েছে ধারাবাহিকপ্রেমীরা। বলা চলে, নতুনদের ভিড়ে অনেকটাই পিছিয়ে এখন গীতার গল্প। যদিও এই বিষয়ে নায়ক বা নায়িকা এখনও মুখ খোলেননি। শোনা যাচ্ছে, পুজোর পরেই শেষ হবে গীতা LLB। এদিকে সম্প্রতি গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের নতুন ধারাবাহিকের ঘোষণা করা হয়েছে। তাই গীতার জায়গায় গৌরব-শোলাঙ্কির ধারাবাহিক দেখানো হবে কিনা, সেই আশঙ্কাও ফেলা যাচ্ছেনা।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের