প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ‘স্পাইডার-ম্যান’ শুধুই বড়পর্দার নয়, বক্স অফিসেরও নায়ক। তা তার আয় দেখেই বোঝা যাচ্ছে। ভারত সহ গোটা বিশ্বে গতকাল, বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’। ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির এই নতুন সিনেমাকে কেন্দ্র করে বিপুল উৎসাহ রয়েছে। সেই উৎসাহ ভারতেও দেখা গিয়েছে। যার ফলে হলিউডের সিনেমার জন্য রেকর্ড ভেঙে গিয়েছে বলিউডের। বক্স অফিসে প্রথম দিনে ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’ আয় করেছে ৭২.৪৪ কোটি টাকা। যা শাহরুখ খানের ‘পাঠান’ ও ঋষভ শেট্টীর ‘কান্তারা’র প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। বক্স অফিস সূত্রে খবর, ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’ গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও বিপুল ব্য়বসা করবে। ভারতে এই সিনেমা অ্যাডভান্স বুকিংয়ে ৩৫ কোটি টাকা আয় করেছিল। তাই সেই বিষয় থেকেই অনুমান করা যায় কতটা উৎসাহ রয়েছে এই সিনেমাকে কেন্দ্র করে।

আরও পডুন: আমেরিকায় চাকরি করতে দিতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

গতকাল, সারাদিনজুড়ে গোটা দেশে ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’ দেখার জন্য প্রেক্ষাগৃহের বাইরে উপচে পড়ে ভিড়। সকালের শো-তে গোটা দেশে দর্শকের উপস্থিতি ছিল ৫১.২২ শতাংশ। দুপুরেও একই পরিস্থিতি ছিল। তবে সন্ধ্যায় তা বেড়ে দাঁড়ায় ৫৮.৭৮ শতাংশে এবং রাতে তা ৬৫.১১ শতাংশে পৌঁছায়। ভারতে প্রথম দিনে ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’ হিন্দি ভার্সন থেকে আয় করেছে ২২ কোটি, ইংরেজি ভার্সন থেকে ৩২.২৫ কোটি, তেলগু ও তামিল ভার্সন থেকে ৪ কোটির একটু বেশি। প্রথম দিনে লক্ষ্মীলাভের নিরিখে ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’ পিছনে ফেলে দিয়েছে মার্ভেল সিনেম্য়াটিক ইউনিভার্সের সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’- কে। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। যা প্রথমদিন ৫৩ কোটি টাকা আয় করেছিল বক্স অফিসে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’ গল্পও সকলের ভাল লেগেছে। বিশেষ করে টম হোলান্ডের সুপারহিরো হিসেবে জার্নিটা সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এই সিনেমাটির বাজেট ২২৫ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২,১৫৪ কোটি টাকার সমান।

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

বাংলায় পাট চাষিদের ভাগ্য ফেরাবে ‘নিনফেট সাথী’ পাউডার, বাড়বে উপার্জন

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

সাতসকালে জলাশয় থেকে নববিবাহিতা তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মাথাভাঙায়

বৃষ্টিতে ভিজে জ্বর-সর্দিতে কাবু? বাড়িতে বানান ‘ইমিউনিটি বুস্টার’ চ্যবনপ্রাশ

মাছ-মাংস ফেল মেরে যাবে, বাড়িতে বানিয়ে নিন কচুর কোর্মা

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক