আমেরিকায় চাকরি করতে দিতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকায় পড়াশোনার পর চাকরি করতে চাইছেন? তা হলে গুনতে হতে পারে ১ লক্ষ মার্কিন ডলার। এমনই একটি প্রস্তাব প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রস্তাব ঘিরে উদ্বেগ বেড়েছে আন্তর্জাতিক পড়ুয়াদের মধ্যে। সবচেয়ে বেশি চিন্তায় ভারতীয় শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (OPT) কর্মসূচির সঙ্গে এই ফি যুক্ত করা হতে পারে। বর্তমানে এই কর্মসূচির আওতায় বিদেশি পড়ুয়ারা ডিগ্রি শেষ করে আমেরিকায় কাজের সুযোগ পান। সাধারণ কোর্সের ক্ষেত্রে সেই সুযোগ এক বছরের। STEM বিষয়ের পড়ুয়ারা সর্বাধিক তিন বছর পর্যন্ত কাজ করতে পারেন।বর্তমানে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩ লক্ষ ৬০ হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া রয়েছেন। তাঁদের বড় অংশই শিক্ষা ঋণ নিয়ে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান। পড়াশোনা শেষ করে OPT-র মাধ্যমে চাকরি করে সেই ঋণ শোধের পরিকল্পনা থাকে। নতুন প্রস্তাব কার্যকর হলে সেই পথ আরও কঠিন হয়ে যেতে পারে। 

আরও পড়ুনঃ মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

জানা গিয়েছে, প্রস্তাবটি এখনও মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির বিবেচনায় রয়েছে। হোয়াইট হাউস এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। এই ফি সব আন্তর্জাতিক পড়ুয়ার জন্য হবে, না কি নির্দিষ্ট কোনও শ্রেণির ক্ষেত্রে প্রযোজ্য হবে, তাও এখনও স্পষ্ট নয়। শিক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রস্তাব কার্যকর হলে আমেরিকায় উচ্চশিক্ষার খরচ আরও বাড়বে। ভারত, চীন-সহ বিভিন্ন দেশ থেকে পড়তে যাওয়া বহু শিক্ষার্থীর পক্ষে সেই অতিরিক্ত ব্যয় বহন করা সম্ভব হবে না। ফলে বিদেশি পড়ুয়ার সংখ্যা কমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর আন্তর্জাতিক শিক্ষা মহলের।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১