সৃজিতের ‘পদাতিক’ সিনেমায় শোনা যাবে সত্যজিতের কন্ঠ, AI-এর চমক

আসলে ‘পদাতিক’-এ সত্যজিৎ রায়ের চরিত্র রাখছেন সৃজিত মুখোপাধ্যায়, যেখানে অভিনয় করবেন জিতু কামাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান যুগ AI-এর জমানা। AI-এর ট্রেন্ডে পা মিলিয়ে মানুষ কত কিছুই না করছেন। তবে এর পজিটিভ দিক আছে আবার নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক থেকে অনেকটা লাভণীয় হন বিনোদন ইন্ডাস্ট্রির মানুষেরা, যারা প্রয়াত কিংবদন্তি গায়ক বা শিল্পীদের কন্ঠ ধার নিতে পারছেন, আবার কোথাও AI-তৈরি করে দিচ্ছে সংবাদমাধ্যমের সঞ্চালিকা, AI প্রয়াত গায়ক দের কন্ঠ টেনে আনছে, যাদের সুর আর কখনও ফিরে আসত না! তবে প্রযুক্তির অপব্যবহার মানুষকে অপরাধমূলক কাজে জড়িয়ে ফেলছে। তবে যাই হোক না কেন, দিন কয়েক আগেই জনপ্রিয় সুরকার এ আর রহমান জানিয়েছিলেন যে, তিনি তাঁর পরবর্তী ছবিতে AI ব্যবহারের মাধ্যমে হালের গায়ককে ফিরিয়ে আনতে চলেছেন। যাতে গায়ক ব্যপকভাবে বাহবা কুড়িয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার।

এবার সেই ট্রেন্ড অনুসরণ করছে টলিউডও। মৃণাল সেনের বায়োপিকে খোদ সত্যজিৎ রায়ের কণ্ঠ তুলে ধরতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। এদিকে ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন মনামী ঘোষ (Monami Ghosh)। কী চমকে গেলেন তো! আসলে সবটাই হচ্ছে AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার কামাল। অত্যাধুনিক এই প্রযুক্তির সাহায্যেই ‘পদাতিক’ ছবির জন্য সত্যজিৎ রায়ের (Satyajit Ray) কণ্ঠকে টেনে আনছেন সৃজিত মুখোপাধ্যায়। আসলে ‘পদাতিক’-এ সত্যজিৎ রায়ের চরিত্র রাখছেন সৃজিত মুখোপাধ্যায়, যেখানে অভিনয় করবেন জিতু কামাল।

যিনি এর আগে অনীক দত্তর ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। খুব প্রশংসাও অর্জন করেছিলেন। তবে তখন তাঁর হয়ে ডাবিং করেছিলেন চন্দ্রাশিস রায়। কিন্তু এবার আর সেই কন্ঠ নয়, সত্যজিতের চরিত্রেই বসবে সত্যজিতের কন্ঠ। AI-এর সাহায্য নিয়ে সৃজিত মুখোপাধ্যায় বিষয়টিকে রিয়্যালিস্টিক করে তুলবেন। সৃজিতের কথায়, তিনি একটি মার্কিন সংস্থার মাধ্যমে সত্যজিৎ রায়ের ভয়েস তৈরি করাচ্ছেন। প্রথমে একটি স্ক্রাচ ডাবিং করে তার উপরে সত্যজিৎ রায়ের ভয়েস স্যাম্পেল বসিয়ে দেওয়া হবে। তবে এর জন্যে অবশ্যই সত্যজিৎ রায়ের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়েছেন।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন