গাড়ি থামিয়ে গরীব মহিলাদের অর্থ বিতরণ, শাহরুখ-পুত্রে মুগ্ধ সবাই

তার বোন সুহানা খানও তাই করেছেন। আরেক ব্যবহারকারী বলেছেন, 'আরিয়ান প্রমাণ করেছেন যে তিনি শাহরুখ খানের ছেলে।'

Share:

নিজস্ব প্রতিনিধি: সে যে বাদশা পুত্র। তাই তাঁর চালচলন বাবার মতোই হবে সেটাই স্বাভাবিক। গোটা বিশ্বজুড়ে তাঁর বাবার ভক্তসংখ্যা লাগামছাড়া। শুধু অভিনয় নয়, তাঁর ব্যক্তিত্ব গোটা পৃথিবীর হৃদয় দখল করে আছে। শাহরুখ খান, আর তাঁর ছেলে আরিয়ান খান। যদিও আরিয়ান খানের নামটা বদনামের জন্যেই সংবাদের শিরোনাম হয় অলওয়েজ। ২০২১ সালে বিলাসবহুল ক্রুজে পার্টি চলাকালীন NCB মাদক অভিযান চালিয়ে গ্রেফতার করেছিল আরিয়ানকে। যদিও তাঁর কাছে কোনও মাদক পাওয়া যায়নি। যদিও এখনও তিনি প্রাক্তন মাদক বিরোধী অফিসার সমীর ওয়াংখেড়ের কাণ্ডে শিরোনাম হন। কারণ তাঁর বিরুদ্ধে অভিযোগ আরিয়ান খানকে তিনিই ২৫ কোটি টাকা ঘুষ নেওয়ার জন্যে ফাঁসিয়ে ছিলেন।তবে সেই মামলা এখন মিটমাট। গতকাল আরিয়ানের একটি দৃষ্টিভঙ্গি অবাক করে দিল সবাইকে। সেই কারণে আবারও শাহরুখ পুত্র আরিয়ান খান আলোচনায় এলেন। সুপারস্টারের ছেলে আরিয়ানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে, লোকেরা আরিয়ান খানের উদারতা দারুণ প্রশংসা করছেন ভক্তরা। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুম্বই ট্রাফিক জ্যামে আটকে পড়েছে আরিয়ান খানের গাড়ি। যেখানে তিনিও ছিলেন। তাঁকে দেখা মাত্রই কিছু গরিব মহিলা তাঁর গাড়ির সামনে এসে তাঁর কাছে টাকা চায়। এরপর আরিয়ান খান এমন কিছু করেন যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এরপর আরিয়ান তাঁর গাড়ির চালককে তাঁদের টাকা দেওয়ার জন্যে বাইরে পাঠায়। আরিয়ান তার ড্রাইভারকে অনেক টাকা দিয়ে পাঠিয়েছিলেন এবং তাকে মহিলাদের মধ্যে টাকা বিতরণ করতে দেখা যায়। শাহরুখের ছেলের এই উদারতা সবার কাছে প্রশংসিত হয়েছে। সবাই আরিয়ানের প্রচুর প্রশংসা করেছেন। কেউ একজন মন্তব্যে লিখেছেন যে ‘গরিবদের সাহায্য করা তাদের ঐতিহ্য। তার বোন সুহানা খানও তাই করেছেন। আরেক ব্যবহারকারী বলেছেন, ‘আরিয়ান প্রমাণ করেছেন যে তিনি শাহরুখ খানের ছেলে।’ যেখানে একজন ব্যবহারকারী লিখেছেন যে ‘আমার কোন শব্দ নেই।’ ভিডিওটি একটি ইনস্টাগ্রাম পাপারাজ্জিদের অ্যাকাউন্ট থেকে ভাাইরল হয়েছে। কাজের ফ্রন্টে, আরিয়ান এখন একটি ওয়েবসিরিজের কাজে ব্যস্ত। যার পরিচালক তিনি।

 

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!