‘কারার ঐ লৌহ কপাট’ গানটির এ আর রহমান ভার্সন সরাতে দাখিল রিট পিটিশন

কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিক সমৃদ্ধ ‘কারার ওই লৌহ কপাট’ গানটিতে অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান নতুনভাবে সুরারোপ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গতমাসে মুক্তি পেয়েছে ঈশান খট্টর ও ম্রুণাল ঠাকুর অভিনীত ‘পিপ্পা’। ছবিটি মুক্তির দিন থেকেই বিতর্কে সামিল হয়েছে। সৌজন্যে ছবিতে ব্যবহৃত কবি নজরুল ইসলামের গাওয়া ‘কারা ওই লৌহ কপাট’, আইকনিক গানটির বিকৃতি। ছবিতে গানটির রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। গানটি রিলিজ হওয়া মাত্রই রে রে করে ছুটে আসেন বাংলার সংগীতশিল্পীরা। AR রহমানের মতো একজন গুণী সংগীতশিল্পীর তুলোধনা করতে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কটাক্ষের ঝড় তোলেন হৈমন্তী শুক্লা, রাঘব চট্টোপাধ্যায়, মনোময়ের মতো বাংলার একাধিক আইকনিক শিল্পীরা। কী করে তিনি এভারগ্রীন গানের বিকৃতি ঘটাতে পারেন, তা নিয়ে একগুচ্ছ প্রশ্নবিদ্ধ হন এ আর রহমান। তবে সুরকার এখনও পর্যন্ত নিশ্চুপ। বিতর্ক উঠতেই খবরটি নজরুল পরিবারে গিয়েও পৌঁছয়। সেখান থেকে জানানো হয়, ছবির নির্মাতারা তাঁদের কাছ থেকে গানটি ব্যবহারের অনুমতি পেয়েছেন।

কিন্তু গানের বদল করার কোনও রকম অনুমতি দেওয়া হয়নি তাঁদের। এখন শোনা যাচ্ছে, ফেসবুক, ইউটিউবসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিকৃত সুরে গাওয়া কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটি সরিয়ে ফেলতে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি ও কবি নজরুল ইনস্টিটিউটকে বিবাদী করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইভ ফাউন্ডেশন ট্রাস্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর নেতৃত্বে রিটটি দায়ের হয়েছে। এর আগে গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের এক আইনজীবী এ আর রহমানের বিকৃত সুরে গাওয়া ‘কারার ওই লৌহ কপাট’ গানটি অনলাইন প্লাটফর্ম থেকে সরিয়ে ফেলার জন্যে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়ে ছিলেন। কিন্তু সেখান থেকে গানটি সরিয়ে ফেলার কোনও পদক্ষেপ না নেওয়ায় রিট দায়ের হয়।

নোটিশে বলা হয়, “কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিক সমৃদ্ধ ‘কারার ওই লৌহ কপাট’ গানটিতে অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান নতুনভাবে সুরারোপ করেছে। এ আর রহমান গানের কথা ঠিক রাখলেও সুরের পরিবর্তন করেছন। যেটি নজরুলের নিজের রচিত। আমাদের সব বিপ্লব-বিদ্রোহ তথা আন্দোলন–সংগ্রামে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে ‘কারার ওই লৌহ কপাট’। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। তার কবিতা আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ। তার কবিতার আসল সুর অক্ষুণ্ণ রাখার দাবি জানানো হয়। ‘কারার ঐ লৌহ-কপাট’ অমর গান। সময়ের প্রয়োজনে লেখা হলেও গানটির লোকপ্রিয়তায় কোনও ঘাটতি হয়নি এতদিন। একই গান একটি কাজী নজরুলের সুরে ও আরেকটি বিকৃত সুরে থাকলে প্রজন্মের পর প্রজন্ম বিভ্রান্ত হবে।”

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা