Loading live market data...
Loading active stocks...
Connecting...

গুটি গুটি পায়ে এক বছর পূর্ণ, খুদে ইয়ালিনির জন্মদিনে কি লিখলেন রাজ-শুভশ্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক এক বছর আগে এই দিনেই রাজ-শুভশ্রীর(Raj-Subhashree) পরিবারে আগমন ঘটেছিল কন্যা ইয়ালিনির(Yalini)। দেখতে দেখতে এক বছরের গণ্ডি পেরিয়ে ফেলল খুদে কন্যা। সেলেব দম্পতির একমাত্র মেয়ের জন্মদিনে স্পেশাল কিছু হবে না তাই কি হয়! এদিন সাতসকালে সোশ্যাল মিডিয়ায় মেয়ের জন্মদিন উপলক্ষ্যে একগুচ্ছ ছবি পোস্ট করলেন বাবা রাজ চক্রবর্তী। এর মধ্যে বেশ কিছু অদেখা ছবিও রয়েছে। এমনকি হাসপাতালে ইয়ালিনির ভূমিষ্ঠ হওয়ার পরের বেশ কিছু ছবিও শেয়ার করে নিয়েছেন রাজ। পোস্টের ক্যাপশনে পরিচালক লিখলেন, ‘শুভ জন্মদিন আমার বহুমূল্য কন্যা’।

আরও পড়ুনঃ ‘লজ্জা শরমের মাথা খেয়েছেন?’ খোলামেলা শাড়িতে ক্যামেরাবন্দি রশ্মিকা মন্দানা, ধেয়ে এল কটাক্ষ

এর ঠিক কিছুক্ষণের মধ্যেই মা শুভশ্রী খুদে কন্যার জন্মদিনে সমাজ মাধ্যমে শেয়ার করে নিয়েছেন একগুচ্ছ ছবি। কন্যা সন্তানের মা হওয়ার বেশ কিছু ছবিও এদিন শেয়ার করেছেন শুভশ্রী। দাদা ইউভানের সঙ্গে বোন ইয়ালিনির দুষ্টু-মিষ্টি অন্তরঙ্গ মুহূর্ত ফুটে উঠল সোশ্যাল মিডিয়ার পাতায়। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এই খুদে স্টারকিডকে তাঁর প্রথম জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বাংলায়, সকাল থেকেই বৃষ্টি শুরু জেলায় জেলায়, কেমন থাকবে আবহাওয়া?

প্রসঙ্গত উল্লেখ্য, জন্মের পরপরই পুত্র ইউভানের ছবি প্রকাশ্যে এনেছিলেন রাজ-শুভশ্রী। কিন্তু কন্যা ইয়ালিনির বেলায় তেমনটা করেননি তাঁরা। দীর্ঘদিন পর্যন্ত ক্যামেরা ও লাইমলাইটের আড়ালে রেখেছিলেন মেয়েকে। অবশেষে ছেলে ইউভানের জন্মদিনে মেয়েকে নিয়ে সপরিবারে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন রাজ-শুভশ্রী। বয়স এক বছর হলেও ইয়ালিনি কিন্তু বিভিন্ন কাজে বেশ দক্ষ। কখনও গান গাইতে দেখা যায় তাঁকে, আবার কখনও বা মাকে মেকআপ করে দিতেও দেখা গিয়েছে তাঁকে। খুদে কন্যার এই সকল কীর্তিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে।

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর