আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪৯ বছরে পা দিলেন রাজ! জন্মদিনে ভিডিও বানিয়ে শুভেচ্ছা শুভশ্রীর

নিজস্ব প্রতিনিধিঃ ৪৯ বছরে পা রাখলেন পরিচালক রাজ  চক্রবর্তী। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় পরিচালকদের তালিকায় রয়েছেন রাজ। তাঁর জন্মদিন  উপলক্ষে গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভক্তদের নানান শুভেচ্ছা এবং ভালোবাসা । এবার স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাজের সহধর্মিণী তথা অভিনেত্রী শুভশ্রী চক্রবর্তী।

রাজ- শুভশ্রী জুটি বর্তমানে বেশ জনপ্রিয় টলিউড  ইন্ডাস্ট্রিতে। বুধবার জন্মদিন রাজের জন্মদিন উপলক্ষে শুভশ্রী ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও-র ক্যাপশনে লেখা আছে , ‘আমার স্নোম্যান, সুপারম্যান, স্পাইডার-ম্যান, ব্যাটম্যান এবং সবচেয়ে ভাল এক জন মানুষ। আমি তোমায় সবচেয়ে বেশি ভালবাসি। শুভ জন্মদিন।‘

 শুভশ্রীর পোস্ট করা সেই ভিডিওতে দেখা গিয়েছে তাদের দুজনের একসঙ্গে কাটান বেশ কয়েকটি মুহূর্ত। যেমন- কখনও দেখা গেছে বেশ রাজকে চুমু খাচ্ছে শুভশ্রী, ইউভানের  জন্ম আবার  একসঙ্গে ঘুরতে যাওয়ার বেশ কয়েকটি ছবি। বর্তমানে রাজ-শুভশ্রী সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, ২০০৮ সালে রাহুল ও প্রিয়াঙ্কা অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিটি প্রথম পরিচালনা করেন রাজ। সেটি ছিল রাজের প্রথম ছবি। এরপর রাজের পরিচালনায় তৈরি হয় পারবো না আমি ছাড়তে তোকে, চ্যাম্প, প‌রিণীতা, ধর্মযুদ্ধর মতো একাধিক হিট ছবি। বর্তমানে রাজ ব্যস্ত পরবর্তী ছবি ‘বাবলি’ সিনেমার শুটিং নিয়ে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ