মা হিসাবে উৎফুল্ল শুভশ্রী, জীবনের নতুন অধ্যায় শুরু করল বিধায়ক পুত্র ইউভান

ইউভানের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানালেন টলিপাড়ার অনেকেই। শুভশ্রীর বরাবরই বলে এসেছেন তাঁর স্বপ্ন ছিল মা হওয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের লিটল ক্রাশ সে। অন্যান্য সেলিব্রিটিদের দেখানো ট্রেন্ডিং-এ কখনই ভাসেননি তাঁর বাবা-মা। অর্থাৎ আড়ালে-আবডালে নয়, সর্বত্রই সকলের সামনে ছেলেকে বড় করে তুলছেন টলিউডের ইন্দুবালা। জন্মের পর থেকেই ছেলের যাবতীয় আপডেট একেবারে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন টলি কুইন এবং বিধায়ক মশাই। মাত্র ৩ বছর বয়সেই মা-বাবার হাত ধরে বিদেশ ভ্রমণ করেছে সে। আগে মাথায় কোকড়ানো চুল থাকলেও এখন চুল কেটে একেবারে ড্যাশিং টলিউডের চাইল্ড ক্রাশ।

তাঁর প্রথম কথা বলা, বাবা-মা বলে ডাক, তাঁর প্রথম হাঁটতে শেখা, ফুলবল খেলা, দুষ্টুমি, পড়াশোনা শেখা সবটাই তাঁর সকল ভক্তরা দেখেছেন। ছেলের কীর্তিকলাপের অসাধারণ সব ভিডি সোশ্যাল মিডিয়ায় স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাঁর পরিচালক স্বামী রাজ চক্রবর্তী। টলিউডের স্বনামধন্য দম্পতি রাজ-শুভশ্রীর চোখের মণি ইউভান। দেখতে দেখতে ৩ বছর হতে যায় তাঁর বয়স। সময়ের তারতম্যে অনেকটাই বেড়ে উঠেছে সে। স্কুলেও ভর্তি হয়েছে। গতমাসেই কিড ডিগ্রি সম্পূর্ণ করেছে সে। মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেই তা জানিয়েছিলেন।

এবার এক ধাপ উপরে উঠল ইউভান। নতুন স্কুলে ভর্তি হয়েছে সে। আর ছেলের প্রথমদিন স্কুলে যাওয়ার একটি ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করলেন উচ্ছ্বসিত মা শুভশ্রী। ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজ় মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন শুভশ্রী। ৭৫ বছরের বৃদ্ধার চরিত্রে শুভশ্রীর অসাধারণ অভিনয় মন কেড়েছে দর্শকদের। এরপর থেকেই তাঁর ঝুলিতে একের পর এক কাজ। সৃজিত মুখোপাধ্যায়ের পুজোর ছবির কাজ ইতিমধ্যেই শুরু করেছেন অভিনেত্রী। সুতরাং এত ব্যস্ততার মাঝেও তাঁর প্রথম প্রাইওরিটি কিন্তু ইউভানই।

কিছু দিন আগেই ইউভানের প্রি-স্কুলের ছবি পোস্ট করে শুভশ্রী মজার ছলে জানিয়েছিলেন, ‘ছেলে আমার গ্র্যাজুয়েশন শেষ করল।’ এবার মূলধারার স্কুলে প্রথম যাত্রা করল ইউভান। পায়ে জুতো-মোজা, পিঠে স্কুলের ব্যাগ। হাসিমুখে স্কুলের ছেলের প্রথম দিন স্কুলে যাওয়ার ছবি পোস্ট করে শুভশ্রী লিখলেন, “বড় স্কুলে যাওয়ার প্রথম দিন। অনেক ভালবাসা।” ইউভানের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানালেন টলিপাড়ার অনেকেই। শুভশ্রীর বরাবরই বলে এসেছেন তাঁর স্বপ্ন ছিল মা হওয়া। ইউভান জন্মের ১০ মাস পরেই অভিনয়ে ফেরেন তিনি। 

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের