জটিল রোগে ভুগছেন ‘উ আন্তভা গার্ল’ সামান্থা, চিকিৎসা করাতে বিদেশ যাচ্ছেন

অভিনেত্রী নাকি ত্বকের কোনও রোগে ভুগছেন। তাই খুব শীঘ্রই দেশের একজন নেতৃস্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কয়েকদিন বা কয়েক মাস ধরে, খবরে দেখা যাচ্ছে না দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী সামান্থাকে। ‘পুষ্পা’র আইটেম গান ‘উ আন্তাভা’ গানে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পর গোটা দেশের চোখের মণি হয়ে উঠেছিলেন তিনি। বলা চলে, এই গানই অভিনেত্রীর কেরিয়ারের টার্নিং পয়েন্ট। তারপর থেকেই প্রতিনিয়ত খবরে থাকতেন সামান্থা। অভিনেত্রীর ফিগার, ফ্যাশন স্টেটমেন্ট সবকিছুতেই মুগ্ধ তাঁর অনুরাগীরা। কিন্তু খেয়াল করে দেখবেন, নায়িকাকে বহুদিন যাবত খবরে দেখা যাচ্ছে না। তাঁর কিছু আপডেটও পাওয়া যাচ্ছেনা। শোনা যাচ্ছে, সামান্থা গত দুই মাস ধরে সোশ্যাল মিডিয়া ব্রেক করছেন। এছাড়াও জানা গিয়েছে, অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবন এবং বিবাহবিচ্ছেদ সম্পর্কে আর কিছুই প্রকাশ্যে আনতে চাইছেন না। তাই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন নায়িকা। কিন্তু আচমকাই এরকম সিদ্ধান্ত কেন? আবার আরেকটি রিপোর্ট বলছে, সামান্থা সম্প্রতি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তিনি।

গত দু মাস আগেই সামান্থা কফি উইথ করণ 7-এ হাজির হয়ে, নাগা চৈতন্য ও তাঁর বিবাহ বিচ্ছেদের কথা বলেছিলেন। সেটা নিয়েও প্রতিনিয়ত খবর হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এতে হয়তো নায়িকার ব্যক্তিগত জীবনেও প্রভাব আসছে। তাই হয়তো এমনটা সিদ্ধান্ত। কিন্তু সর্বশেষ পাকা খবর অনুযায়ী, সম্প্রতি স্বাস্থ্য ভয়ে ভুগছিলেন উ আন্তভা গার্ল। অভিনেত্রী নাকি ত্বকের কোনও রোগে ভুগছেন। তাই খুব শীঘ্রই দেশের একজন নেতৃস্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। এমনকি তিনি শারীরিক অবস্থার কারণে, তাঁর পরবর্তী ছবি কুশির শুটিংও স্থগিত রেখেছেন। তবে কবে তিনি ভারতে ফিরবেন তা স্পষ্ট নয়।

সামান্থার আসন্ন চলচ্চিত্র

সামান্থাকে শেষ দেখা গিয়েছিল, জনপ্রিয় নির্মাতা বিঘ্নেশ শিবানের কাথুভাকুলা রেন্দু কাধলে। এছাড়াও তাঁর অভিনীত হরি এবং হরিশের যশোদা মুক্তির অপেক্ষা রয়েছে, যা তাঁর প্রথম প্যান-ইন্ডিয়া হিসেবে রিলিজ করবে। এছাড়াও তাঁর পৌরাণিক চলচ্চিত্র শকুন্তলমও পোস্ট-প্রোডাকশনের শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও তাঁর প্রথম বিদেশী ছবি, অ্যারেঞ্জমেন্টস অফ লাভও তাঁর পাইপলাইনে রয়েছে।

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

১৪৯৯ টাকার রিচার্জে ৩০০ দিন ভ্যালিডিটি! BSNL-এর প্ল্যানে আর কী কী সুবিধা মিলবে?

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের

আলুর বিকল্প চাষ করতে কৃষকদের পরামর্শ কৃষিমন্ত্রীর

গ্রামবাংলার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা রাজ্যের, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ

ছুরি নয়, তরোয়াল দিয়ে কেক কেটে জন্মদিন পালন, পুলিশের নজরে পড়তেই গ্রেফতার ৮

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

শ্রেয়সদের জয়রথ থামিয়ে দিল নিউজিল্যান্ড, ৮৭ রানে জয়ী স্যান্টনাররা

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, মৃত ৬

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার