সুকেশ আমার কেরিয়ার নষ্ট করে দিয়েছে, আবেগ নিয়ে খেলেছে: আদালতে জ্যাকলিন

সুকেশ আমার আবেগ নিয়ে খেলেছে, আমার জীবনকে নরক বানিয়ে তুলেছে সে। আমাকে বিভ্রান্ত করেছেন এবং আমার কেরিয়ার নষ্ট করে দিয়েছে সুকেশ চন্দ্রশেখর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত ২০০ কোটি মানি লন্ডারিং এবং চাঁদাবাজির মামলায় গত ১ বছর ধরে আদালতে চক্কর কাটছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সৌজন্যে, সুকেশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সুকেশের কাছ থেকে দামী দামী জিনিসপত্র নেওয়া। এমনকী অভিনেত্রীর সঙ্গে সুকেশের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। একটিতে অভিনেত্রীর গলায় লাভবাইট ও কাটতে দেখা যায় সুকেশকে। অভিনেত্রী যতই সুকেশের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অস্বীকার করুক না কেন, ইডির দাবি, সম্পূর্ণ নিজ স্বার্থে অভিনেত্রী সুকেশের অতীত এবং পেশা সবকিছু জেনেশুনেই তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।

গতবছরে জ্যাকলিন বন্ড সই করে জামিন পেলেও এখনও তাঁর মাথার উপর আইনী খাড়া ঝুলছে। আদালতের অনুমতি বিনা দেশ ছাড়ারও অনুমতি নেই অভিনেত্রীর। সম্প্রতি দিল্লি হাইকোর্টে দেওয়া জ্যাকলিনের বিবৃতি প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি বলেছেন, ‘সুকেশ আমার আবেগ নিয়ে খেলেছে, আমার জীবনকে নরক বানিয়ে তুলেছে সে। আমাকে বিভ্রান্ত করেছেন এবং আমার কেরিয়ার নষ্ট করে দিয়েছে সুকেশ চন্দ্রশেখর।’ এছাড়াও পাতিয়ালা হাউস আদালতে শুনানির সময়, অভিনেত্রী দাবি করেছেন যে, সুকেশের সহকারী পিঙ্কি ইরানি জ্যাকলিনের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেয় “একজন সরকারী কর্মকর্তা” হিসাবে। এছাড়াও অভিনেত্রী জানান, সুকেশ নিজেকে সান টিভির মালিক এবং তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ভাইপো হিসেবে নিজেকে পরিচয় দেয়। এছাড়াও সুকেশ বলেছিলেন, “তিনি একজন আমার বড় ভক্ত, আমাকে দিয়ে দক্ষিণ ভারতে চলচ্চিত্র করানোর আশ্বাস দিয়েছিলেন তিনি।”

অভিনেত্রীর কথায়, তিনি পরে জানতে পারেন যে সুকেশ স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছদ্মবেশ ধারণ করার জন্য গ্রেফতার হয়েছেন। তখনই অভিনেত্রী সুকেশের আসল রূপ জানতে পারেন। গত ১৬ জানুয়ারী, একই আদালতে পেশাদার কাজের জন্য দুবাই যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদন করেন জ্যাকলিন। আদালত শুনানির জন্য আগামী ২৫ জানুয়ারি তারিখটি দিয়েছেন। এছাড়াও গত বছর ডিসেম্বরে, জ্যাকলিন তাঁর অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্যে বিদেশ ভ্রমণের জন্য একটি আবেদন করলেও তা প্রত্যাহার হয়ে যায়।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়