সুনীল পালের মূল অপহরণকারী এনকাউন্টারে আহত, স্বল্পের জন্যে বাঁচলেন পুলিশ কর্মকর্তা

জানা গিয়েছে, এনকাউন্টারের সময়, অভিযুক্তের পায়ে গুলি লেগেছে। অন্যদিকে তাঁর ছোঁড়া গুলি ইন্সপেক্টর অবনীশ মান-এর বুলেট প্রুফ জ্যাকেটে আটকে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই খবরের শিরোনামে রয়েছেন প্রখ্যাত কমেডিয়ান সুনীল পালের অপহরণ। গত ৩ ডিসেম্বর সুনীল পালের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে, তাঁর স্বামী শোয়ের জন্যে বাড়ির থেকে বেরিয়ে আর ফেরেননি। এরপর বাড়ি ফিরে সুনীল পাল নিজেই জানান, তাঁকে অপহরণ করে মিরাটে নিয়ে যাওয়া হয়েছিল। এবং চোখ বন্ধ করে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। এরপর তিনি কোনক্রমে ৮ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে সেখান থেকে বেঁচে ফিরে আসেন। সুনীল পালের ঘটনার পরে আবারও প্রকাশ্যে আসে যে, অভিনেতা মুশতাক আলি খানকে একইভাবে শোয়ের নাম করে অপহরণ করা হয়েছিল এবং তাঁকে বেধড়ক মারধরও করা হয়েছিল। কোনক্রমে বেঁচে ফিরে আসেন অভিনেতা। এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও একগুচ্ছ টাকা নিয়ে নেন অপহরণকারীরা। পরে পুলিশি তদন্তে জানা যায়, মিরাটের একটি গ্যাং অনুষ্ঠানের নামে তারকাদের ডাকছেন। এবং তাঁদের ডাকে সাড়া দিলেই টাকা হাতানোর জন্যে তারকাদের অপহরণ করছেন।

তাঁদের পরবর্তী টার্গেট ছিল কিংবদন্তি অভিনেতা শক্তি কাপুরকে অপহরণ। কিন্তু অভিনেতার অগ্রিম টাকা অত্যধিক হওয়ায় চুক্তি ভেস্তে যায়। যাই হোক, এই ঘটনায় বিরাট সাফল্য পেলেন উত্তরপ্রদেশের বিজনৌর পুলিশ। কৌতুক অভিনেতা সুনীল পাল এবং চলচ্চিত্র অভিনেতা মুশতাক খানের অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত লাভী পালের বন্ধু আকাশ ওরফে গোলাকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এনকাউন্টারের পর গ্রেফতার করেছে পুলিশ।কিন্তু গ্যাংয়ের মূল অভিযুক্ত লাভী এখনও পলাতক। তাঁকে খুঁজে দিকে ২৫ হাজার টাকার পুরস্কারের ঘোষণা করেছে পুলিশ। জানা গিয়েছে, এনকাউন্টারের সময়, অভিযুক্তের পায়ে গুলি লেগেছে। অন্যদিকে তাঁর ছোঁড়া গুলি ইন্সপেক্টর অবনীশ মান-এর বুলেট প্রুফ জ্যাকেটে আটকে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান তিনি। পুলিশ আহত অপরাধীকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। এনকাউন্টারে পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে।

২০ ডিসেম্বর মুস্তাক খানের অপহরণকারী আকাশ ওরফে গোলাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ ডিসেম্বর পুলিশ গ্যাংয়ের আরেক সদস্য সার্থক ওরফে রিকি, আজিম, সাবিউদ্দিন ও শশাঙ্ককে গ্রেফতার করেছিল। এরপর ১৭ ডিসেম্বর আরেক অভিযুক্ত শিবকেও পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। এর পর থেকে মূল অভিযুক্ত লাভী পাল এবং তাঁর বিশেষ দোসর আকাশ, অঙ্কিত পাহাড়ি এবং রবির চাচাতো ভাই শুভম পলাতক ছিল। এবং তাঁদের খুঁজতে পুলিশ মাঠে নামেন। গতকাল গভীর রাতে, বিজনৌর পুলিশ খবর পায় যে, লাভির দলের সদস্য আকাশ ওরফে গোলা বিজনোর মান্দাওয়ার রোডের মালন নদীর ব্রিজের নীচে কারও সঙ্গে দেখা করতে আসছেন। এরপরেই পুলিশ খবর পেয়ে, অভিযুক্তকে ঘিরে ফেলে। তখন গোলা নিজেকে বাঁচাতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তার ছোড়া একটি বুলেট এনকাউন্টারে জড়িত ইন্সপেক্টর অবনীশ মান-এর বুলেট প্রুফ জ্যাকেটে আটকে যায়। এরপর পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে একটি গুলি আসামির পায়ে লাগে। অভিযুক্ত আহত হন। পুলিশ এখন লাভীকে খুঁজছে।

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!