মায়ের শেষ সময়ে পাশে থাকতে না পারার যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়ায় সানি লিওনিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনে মায়ের অভাব সত্যি পূরণ হয় না। যারা মা’কে চিরতরে হারিয়েছেন তাঁরাই জানেন শুধুমাত্র মা’কে হারানোর কষ্ট। অভিনেত্রী সানি লিওনি জানিয়েছেন তাঁর মাকে নিয়ে অনুভূতির কথা।  মায়ের মৃত্যুর সময় পাশে না থাকার আফসোস আজও গভীরভাবে কুরে কুরে খায় অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই কঠিন অধ্যায় নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি। 

বলিউড অভিনেত্রী সানি লিওনি সম্প্রতি এক সাক্ষাৎকারে মা বলবন্ত কৌর ভোহরার প্রয়াণ ঘিরে জমে থাকা মানসিক যন্ত্রণার কথা প্রকাশ করেছেন। সানি জানান, তাঁর মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। কাজের ব্যস্ততার কারণে সময়মতো পৌঁছতে না পারার আক্ষেপ আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়। অভিনেত্রীর কথায়, “জীবনে অনেক সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু কিছু সিদ্ধান্তের বোঝা সারাজীবন বয়ে বেড়াতে হয়।” সানি আরও বলেন, মা তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি ছিলেন। কঠিন সময়ে মায়ের পরামর্শ ও ভালোবাসাই তাঁকে এগিয়ে চলার সাহস জুগিয়েছে। সেই মানুষটির শেষ সময়ে পাশে না থাকতে পারা মানসিকভাবে ভেঙে দিয়েছিল তাঁকে। আজও সেই স্মৃতি মনে পড়লে চোখে জল আসে বলে জানান অভিনেত্রী। নিজের  এই অনুভূতির মাধ্যমে সানি বুঝিয়েছেন তিনি কাজের বাইরে তাঁর পরিবার এবং প্রিয়জনদের জন্য কতটা ভাবেন। সেই সঙ্গে এটাও বলার চেষ্টা করেছেন কাজ ছাড়াও নিজেদের প্রিয় মানুষদের জন্য  সময় বের করা কতটা জরুরি।  

সানি তার মায়ের মৃত্যু সম্পর্কে বলেন, “আমি যদি তাড়াতাড়ি বাড়ি ফিরতাম তাহলে মাকে দেখতে পেতাম,   আমি যখন পৌঁছালাম তখন তিনি মারা গিয়েছিলেন। আমি জানি না প্রতিটি ভারতীয় পিতামাতার ক্ষেত্রে এটি সত্য কিনা, কিন্তু তারা কখনও তাদের সন্তানদের বলেন না যে বিষয়গুলি কতটা গুরুতর। তারা তাদের বলেন না যে তাদের জীবনের সবকিছুই খুব গুরুতর। আমাদের বাবা আমাদের রক্ষা করতে চেয়েছিলেন। তিনি আমাদের কাছ থেকে সবকিছু গোপন রাখতেন যাতে আমরা কোনও কিছু নিয়ে চিন্তা না করি।”   অভিনেত্রীর মা ২০০৮ সালে মারা যান।  সানি লিওনি তার জীবনের উপর একটি সম্পূর্ণ ওয়েব সিরিজও তৈরি করেছিলেন, ‘করণজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওনি’ নামে, যেখানে তিনি তার শৈশব থেকে শুরু করে তার বলিউড যাত্রা পর্যন্ত সবকিছু বিশ্বকে দেখিয়েছিলেন।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের