চমক! নিজেকে জাভেদ আখতারের ‘নাতনি’ বলে দাবি করলেন উরফি

ছবিতে উরফি গীতিকারকে 'একজন কিংবদন্তি' বলে অভিহিত করেছেন। ছবিতে উরফি একটি নীল ওভারকোট পরেছিলেন, আর জাভেদ কালো শালের সঙ্গে ধূসর কুর্তা পরেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত চর্চায় থাকেন ফ্যাশন সেনসেশন উরফি জাভেদ। সৌজন্যে তাঁর উদ্ভট সব পোশাক। কখনও তিনি নিজের লম্বা কেশ ঢাকছেন তাঁর বক্ষযুগল, আবার কখনও সেপ্টিপিন, ব্লেডের জামা বানিয়ে লজ্জা নিবারণ করছেন। বলা চলে, এই উদ্ভট ফ্যাশনই তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিচ্ছে। যা তিনি বিগবস বা সিরিয়ালে অভিনয় করেও পাননি। তবে এই পোশাকের জন্যে প্রতিনিয়ত মাত্রাতিরিক্ত কটাক্ষের মুখে পড়ছেন অভিনেত্রী। কিন্তু তাতে একেবারেই হেলদোল নেই তাঁর। বরং তাঁর ফ্যাশন সেন্স দিনের পর দিন আরও বিরল প্রজাতির হয়ে যাচ্ছে। পুরোনো ফেলে দেওয়া জামা-কাপড় দিয়ে নিমেষেই বানিয়ে ফেলছেন সব ফ্যাশন বল পোশাক। কারণ তাঁর পোশাকগুলি ডিজাইন করার মানুষ পৃথিবীতে এখনও জন্মায়নি বললেই চলে। কখনও কখনও তো একেবারে উন্মুক্ত হয়েই চলে আসছেন তিনি, তবে বক্ষযুগল দুটি ইউনিক উপায়ে ঢেকেই রাখেন তিনি। তবে এতদিন পর্যন্ত উরফির ফ্যামিলির কাউকেই কেউ দেখেনি।

এদিন নিজের ঠাকুরদার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন উরফি। বর্তমানে তিনি একটি ফ্যাশন শোতে দিল্লিতে আছেন। রবিবার, কিংবদন্তি গায়ক-সুরকার-লেখক জাভেদ আখতারের সঙ্গে তাঁর একটি সাক্ষাতের ছবি শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিজে। ছবিতে উরফি গীতিকারকে ‘একজন কিংবদন্তি’ বলে অভিহিত করেছেন। ছবিতে উরফি একটি নীল ওভারকোট পরেছিলেন, আর জাভেদ কালো শালের সঙ্গে ধূসর কুর্তা পরেছিলেন। সঙ্গে উরফি আরও লিখেছেন, “অবশেষে আজ আমার দাদার সঙ্গে দেখা হয়েছে। এছাড়াও তিনি একজন কিংবদন্তি, তাঁর সঙ্গে সেলফির জন্য সকালে অনেকেই লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি কাউকে প্রত্যাখ্যান করেননি, হাসিমুখে সবার সঙ্গে ছবি তুলেছেন।”

সম্প্রতি দিল্লি ভ্রমণের সময়, উরফি জানান তিনি অ্যালার্জিতে ভুগছেন। ইনস্টাগ্রাম স্টোরিজে গিয়ে তিনি তারা গায়ে হওয়া ফোঁড়াটিও দেখিয়েছিলেন। সঙ্গে রসিকতা করে জানান, “আপনারা জানেন কেন আমি জামাকাপড় পরি না। আমার শরীরের এই গুরুতর অবস্থার জন্যে! আমার শরীর কাপড় সহ্য করতে পারেনা, অ্যালার্জি হয়। অ্যালার্জি খুব খারাপ। তাই আমার জামাকাপড়ের প্রতি অ্যালার্জি আছে।” সম্প্রতি, মহারাষ্ট্র মহিলা মোর্চার সভাপতি চিত্র কিশোর ওয়াঘ উরফির ড্রেসিং সেন্সকে অশ্লীল এবং সমাজের জন্য হুমকি বলে দাবি করে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?