বক্সঅফিসে বাজিমাত সূর্যবংশীর, ফ্লপের তালিকায় লম্বা লাইন

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রির দাপটে রীতিমতো কোণঠাসা বলিউড।  গত ২ বছরে করোনা মহামারির কারণে গোটা দেশের আর্থিক অবস্থার অনেকটাই অবনতি হয়েছে। দেশের শিল্পমহলও চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। এমনকি করোনার ধাক্কায় ভারতীয় সিনেমা মহলও ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও করোনা পরবর্তীতে বলিউডের, ‘কাশ্মীরি ফাইলস’, ‘ভুল ভুলাইয়া 2’ এবং ‘যুগযুগ জিও’-এর মতো একাধিক চলচ্চিত্রের সফলতা ব্যবসায় কিছুটা লাভের মুখ দেখতে পারলেও এখনও মূল স্রোতে ফেরেনি বলিউড। বরং সেই জায়গায় দক্ষিণী ইন্ডাস্ট্রির রাজত্ব বহুল পরিমাণে বেড়েছে। ‘কেজিএফ: চ্যাপ্টার 2’ এবং ‘আরআরআর’ এর মত একাধিক বাণিজ্যিক সাফল্যমণ্ডিত ছবি দক্ষিণী ইন্ডাস্ট্রিকে সফলতার উচ্চে পৌঁছে দিয়েছে। কিন্তু, বলিউড সেই তুলনায় পিছিয়ে রয়েছে।

বলিউডের বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, অক্ষয় কুমার অভিনীত সূর্যবংশী (SOORYAVASHI) 2021, এখনও পর্যন্ত বলিউডে সর্বোচ্চ বাজেটের তালিকায় রয়েছে। আর অন্যান্য ছবিগুলি বক্স অফিসে ফ্লপ হয়েছে।আসলে সূর্যবংশী চলচ্চিত্রের কাছে রয়েছে, এখনও পর্যন্ত সর্বোচ্চ ওপেনিং উইকএন্ডের রেকর্ড। টুইটারে, তরণ আদর্শ সূর্যবংশীর উদ্বোধনী দিনের সংখ্যা উল্লেখ করে লিখেছেন, এই ছবি মুক্তির “প্রথম শুক্রবারে 26.29 কোটি, শনিবার 23.85 কোটি, রবিবার 26.94 কোটি ব্যবসা করেছে। করোনার পর ২০২১ সালে নভেম্বরে মুক্তিপ্রাপ্ত প্রথম যে বড় ছবি রেকর্ড করেছে, তা হল সূর্যবংশী। রোহিত শেঠীর পরিচালনায়, এবং অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত সূর্যবংশী বক্সঅফিসে প্রচুর ব্যবসা করেছে।

বছরের সেরা বলিউড ফ্লপ

২০২২ সালে এখনও পর্যন্ত বলিউডে যে সমস্ত ছবিগুলি মুক্ত পেয়েছে, সেগুলির মধ্যে অনেক ছবি ফ্লপের তালিকায় রয়েছে। এই তালিকায় রয়েছে, সম্রাট পৃথ্বীরাজ, আনেক, ধাকদ, জয়েশভাই জোর্দার, হিরোপান্তি 2, রানওয়ে 34, জার্সি, অ্যাটাক, বচ্চন পান্ডে, খুদা হাফিজ 2, বাধাই দো, হিট: দ্য ফার্স্ট কেস, শাবাশ মিঠু, এক ভিলেন রিটার্নস এবং শামশেরা।

আসন্ন হিন্দি ছবি

২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আরও একাধিক বড় বাজেটের চলচ্চিত্র। সম্প্রতি যে ছবিগুলি মুক্তি পাবে সেগুলি হল, আমির খানের লাল সিং চাড্ডা এবং অক্ষয় কুমারের রক্ষা বন্ধন। দুটি ছবিই ১১ আগস্ট মুক্তি পাচ্ছে। এছাড়াও রয়েছে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র: পার্ট 1, অজয় ​​দেবগন এবং রাকুল প্রীত সিং-এর থ্যাঙ্ক গড, সিদ্ধার্থ মালহোত্রার যোধা, তাপসী পান্নুর দোবারা, অমিতাভ বচ্চনের গুডবাই, জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও-এর স্ত্রী ২, ও বরুনের মিস্টার রবি এছাড়া টাইগার শ্রফ এবং কৃতি শ্যাননের গণপথ।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস