অবশেষে স্বপ্নপূরণ, মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়, কোলে পুত্র এল না কন্যা?

জল্পনাই সত্যি হল! বিয়ের পাঁচ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়। চতুর্থ বিয়ের পর অবশেষে মা হওয়ার স্বপ্ন পূরণ হল অভিনেত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল! বিয়ের পাঁচ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়। চতুর্থ বিয়ের পর অবশেষে মা হওয়ার স্বপ্ন পূরণ হল অভিনেত্রীর। চলতি বছরের শুরুর দিকে বিতর্ক এবং সমাজের নেতিবাচক মন্তব্যকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসায়ী পার্টনার শুভাশিস দে-কে বিয়ে করেন সুস্মিতা। এর আগে কন্টেন্ট ক্রিয়েটর তথা অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা তথা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। তবে হঠাৎ বিবাহ বিচ্ছেদের ঘোষণা গোটা সমাজমাধ্যমকে অবাক করে। সায়কের দাদা এবং তাঁদের পরিবার দাবি করেন, সুস্মিতা তাঁদের ঠকিয়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম বিতর্কের ঝড় ওঠেনি। এর কিছুদিনের মধ্যেই শুভাশিসের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে রীতিমতো সবাইকে অবাক করে দেন তিনি। তবে এত ঝগড়া অশান্তির পরেও তাঁর মধ্যে মা হওয়ার অদম্য ইচ্ছে জেগেছিল। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ, পূর্ণতা পেল তাঁর মাতৃত্বের স্বাদ। স্বপ্নপূরণ হল অভিনেত্রীর। তবে তাঁর কোলে ছেলে এল না মেয়ে?

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে অভিনেত্রী নিজেই সুখবরটি দিলেন। যেখানে দেখা যাচ্ছে, স্বামী শুভাশিসের হাতের ওপর রাখা সুস্মিতার হাত, তার ওপর আলতো করে রাখা তাঁদের সদ্যোজাতর ছোট্ট একটি হাত। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘মা হলাম, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনও শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম।’ অর্থাৎ প্রথম সন্তানকে হারানোর যন্ত্রণা যে আজও তাঁর মনে দগদগে।

সেই বিষয়টি জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘প্রথম সন্তানকে হারানোর সেই গভীর ক্ষত আজও রয়ে গেছে, তাই এবারের পথচলাটা নীরবে আগলে রেখেছিলাম। গতবার সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এবার মনে হয়েছিল—সব শুভশক্তির আশীর্বাদে, সব কু-নজর আর অভিশাপকে হারিয়ে, সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাব। আর এই দীর্ঘ পথচলায়, যখন অনেকেই বিশ্বাস হারিয়েছিল, অনেকেই চাইনি আমি মা হই, তখন পাহাড়ের মতো অবিচল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল একজন মানুষ—আমার স্বামী, শুভাশিস দে। যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন ‘মা’ ডাকা সোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। তাঁকে ধন্যবাদ জানাব না, কারণ সে আমার নিজের মানুষ, আমার সন্তানের বাবা, আমার জীবনসঙ্গী। শুধু এটুকুই বলব—আজ আমার মাতৃত্বের পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সঙ্গ সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল। আজ আমি মা হয়েছি। আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পেল। যারা সবসময় পাশে ছিলেন, শুভকামনা আর আশীর্বাদে আমাকে আগলে রেখেছেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমাদের জন্য আশীর্বাদ করবেন—এই ছোট্ট অলৌকিকতাকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন (ফেসবুক অপরিবর্তিত)।’ তবে অভিনেত্রী পুত্রসন্তানের মা হলেন নাকি কন্যা সন্তানের মা হলেন, সেটা জানাননি। তবে অভিনেত্রীর পোস্টটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল নেমেছে। কমেন্ট বক্সে অনুরাগীরা ভরে ভরে ভালবাসা জানাচ্ছেন। নবজাতককে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন।

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা