রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’র ৮৫ তম দিনে সামিল স্বরা ভাস্কর

এদিন স্বরাকে দেখা গিয়েছে একটি সাদা কুর্তায় এবং রাহুলকে দেখা গিয়েছে একটি সাদা টি-শার্ট-প্যান্টে। এর আগে, স্বরা বৃহস্পতিবার হাঁটার আগে উজ্জয়নে পৌঁছানোর ছবি রিটুইট করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী পূজা ভাটের পর এবার রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় পা মেলালেন বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী স্বরা ভাস্কর। বরাবরই দাপুটে মেজাজের এই অভিনেত্রী। মাঝে মধ্যেই প্রতিবাদী হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন স্বরা, বিভিন্ন কারণে তাঁকে সোচ্চার হতে দেখা যায়। অভিনয়ের থেকেও তিনি তাঁর প্রতিবাদী মেজাজের জন্যে বেশি খ্যাত। অক্টোবরেই রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী পূজা ভাট। তারপরে রাহুলের সঙ্গে পা মিলিয়েছেন একাধিক বলিউড অভিনেত্রীরা। যার মধ্যে ছিলেন, রিয়া সেন, রশমী দেশাই, আকাঙ্ক্ষা পুরি। এবার সেই তালিকায় যোগ হল, স্বরার নাম।

আজ অর্থাৎ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের উজ্জয়ণে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় সঙ্গে যোগ দেন স্বরা ভাস্কর। এদিন অভিনেত্রীর রাহুলের সঙ্গে হাঁটার ছবি-ভিডিও সবটাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যখন তাঁরা একে অপরের সঙ্গে কথা বলছিলেন সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এদিন স্বরাকে দেখা গিয়েছে একটি সাদা কুর্তায় এবং রাহুলকে দেখা গিয়েছে একটি সাদা টি-শার্ট-প্যান্টে। এর আগে, স্বরা বৃহস্পতিবার হাঁটার আগে উজ্জয়নে পৌঁছানোর ছবি রিটুইট করেছিলেন। একগুচ্ছ লোকেদের ভিড়ের সামনে দিয়ে হাঁটেন অভিনেত্রী। তবে তাঁদের নিরাপত্তা দল ঘিরে রেখেছিলে।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের ভিডিও এবং ছবিগুলিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ ভারত জোড়ো যাত্রায় অভিনেত্রীর যোগ দেওয়ার জন্য এবং দল ও নেতার প্রতি তাঁর সমর্থন দেখানোর জন্য প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে ছিলেন। রাহুলের ভারত জোড়ো যাত্রায় প্রবীণ অভিনেতা অমল পালেকার এবং তাঁর স্ত্রী, লেখক-চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা গোখলেও অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, ভারত ‘জড়ো যাত্রা’ গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল। এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত মাসেই তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এবং অন্ধ্র প্রদেশে ম্যারাথন হাঁটা শেষ করেছেন তিনি। এছাড়া এই যাত্রার সমন্বয়ের জন্যে তেলেঙ্গানা রাজ্য কংগ্রেস মোট ১০ টি বিশেষ কমিটি গঠন করেছে।

আরও পড়ুনঃ টাকা নিয়ে রাহুলের সঙ্গে হাঁটছেন বলি-তারকারা, বিজেপির বিস্ফোরক দাবির তীব্র প্রতিক্রিয়া পূজার

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র