গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

টলিউডের 'মেকআপ আর্টিস্ট গিল্ড'-এর সম্পাদক বাপি মালাকারকে গ্রেফতার করল রিজেন্ট থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেকআপ আর্টিস্টকে শ্লীলতাহানি এবং কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে মাস কয়েক আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এবার তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত টলিউডের ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকারকে গ্রেফতার করল রিজেন্ট থানার পুলিশ। জানা গিয়েছে, প্রতারণার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাঁকে আদালতে তোলা হবে।

অভিযোগের সূত্রপাত হয়েছিল মেকআপ গিল্ডকে কেন্দ্র করে। অভিযোগকারী রূপটান শিল্পীর অভিযোগ ছিল, তখন গিল্ডের সম্পাদকের দায়িত্বে ছিলেন বাপি মালাকার। তাঁকে কাজ দিচ্ছিলেন না বাপি মালাকার। সেই অভিযোগ জানিয়েই তিনি স্বরূপ বিশ্বাসকে একটি চিঠি পাঠিয়েছিলেন। এরপর থেকেই নাকি তাঁকে ভয় দেখানো হচ্ছিল বলে অভিযোগ। সেই সময় স্বরূপ বিশ্বাসের পাশাপাশি বাপি মালাকারের নামও উঠে এসেছিল। এরপর গত জুন মাসে রূপটানশিল্পীর অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগে মামলা হয়। কিন্তু স্বরূপের গ্রেফতারের দুই মাসের মধ্যেই সুর বদলান ওই অভিযোগকারিণী।

তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় জানান, স্বরূপ তাঁর সঙ্গে কোনও অশালীন আচরণ করেননি। তাঁর মূল অভিযোগ ছিলে বাপি মালাকার ও শান্তনু দে-র বিরুদ্ধে। এই ঘটনায় স্বরূপকে কেন গ্রেফতার করা হল, তাও জানেন না তিনি। শোনা যাচ্ছে, এই ঘটনার পর থেকেই নাকি তিনি আত্মগ্লানিতে ভুগছেন। তাই থানায় গিয়ে তিনি নিজেও আত্মসমর্পণ করবেন বলে জানা গিয়েছে। মেকআপ শিল্পীর অভিযোগের ভিত্তিতেই এবার বাপিকে গ্রেফতার করা হল। মেকআপ গিল্ডের অফিস থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। 

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর