লাখ টাকায় পোড়া লুঙ্গি কিনলেন তাহসান, কিন্তু কেন?

এক স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে সাহায্য করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা-গায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকার বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর উদ্ধার হওয়া পোড়া লুঙ্গি (Burnt Lungi) এক লাখ টাকা দিয়ে কিনলেন মিথিলার প্রথম স্বামী তাহসান খান (Tahsan Khan)। তবে এই লুঙ্গি (Lungi) তিনি কিনেছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে, এক স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে সাহায্য করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা-গায়ক।

তাহসানের পোড়া লুঙ্গি কেনার পিছনে রয়েছে এক মানবিক কারণ। সম্প্রতি ঢাকার বঙ্গবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়। পুড়ে ছাই হয়ে যায় বহু দোকান। সর্বস্ব হারিয়ে মাথায় হাত পড়ে যায় ব্যবসায়ীদের। পুড়ে যাওয়া মার্কেট থেকে বিভিন্ন দোকানের সামগ্রী সংগ্রহ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংস্থা। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সাহায্য করার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে পুড়ে যাওয়া সামগ্রীগুলি বিক্রি করার সিদ্ধান্ত নেন। সংস্থার সেই কাজে সাড়া দেন তাহসান খান। এই ফাউন্ডেশন কাছ থেকে বুধবার পোড়া লুঙ্গিটি এক লাখ টাকা দিয়ে কেনেন তিনি।

বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে পোস্ট দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ‘লুঙ্গির দাম এক লাখ টাকা!’ শিরোনামে ফেসবুক পোস্টে ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে।

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস