নিন্দুকদের সমালোচনায় কান না দিয়ে নববধূকে নিয়ে মধুচন্দ্রিমায় গেলেন তাহসান খান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের বিনোদন দুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে তাহসান-রোজার বিয়ে নিয়ে আলোচনা ও সমালোচনা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে তাঁদের বিয়ে ঘিরে শুভেচ্ছাবার্তা। এই সবের মাঝেই নববধূকে নিয়ে হানিমুনের উদ্দেশ্যে উড়ে গেলেন তাহসান। মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের এয়ারলাইনসের তারা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবেন তাদের মধুচন্দ্রিমা। সেখান থেকে খুব শিগগিরই দেশে ফিরে আসবেন দুজন। এরপর যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন রোজা। কারণ সেখানে রয়েছে তার রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান বলেই খবর। 

এই সময়ের জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নন, সমানতালে সামলাচ্ছেন নিজের সৃজনশীল কাজও। বিয়ের দুদিনের মাথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন। একা ঘর আমারশিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিঁথি সাহা। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় নিজের নতুন গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। এদিন হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসান নিজের বিয়ে নিয়েও কথা বলেছেন। যদিও রোজার সঙ্গে পরিচয়, বিয়ের পরের অনুভূতি নিয়ে বিস্তারিত কিছু বলেননি এই অভিনেতা। শুধু জানিয়েছেন, ‘এই বিষয়গুলো ব্যক্তিগত রাখাই ভালো।

উল্লেখ্য, তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক-গীতিকার, অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন। এর আগে প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মিথিলার সঙ্গে। তাঁদের একটি কন্যা সন্তানও আছে। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদ হয়েছিল তাহসান ও মিথিলার মধ্যে। এরপর গত শনিবার নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা কর্মরত রোজা আহমেদের সাথে সাত পাঁকে বাঁধা পড়েন তাহসান।

৫০ বছরের ‘দুঃশাসনের’ অধ্যায় শেষ! পালাবদলের পর স্বাধীনতা দিবসে দিলীপের বিস্ফোরক দাবি

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

১১ বছর ধরে হাঁটুর বয়সী যুবতীর সঙ্গে প্রেম, তৃতীয় বিয়ে কবে করছেন অনুরাগ কাশ্যপ?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ