দ্বিতীয় বিচ্ছেদের যন্ত্রণা ভুলে আবারও চেনা মেজাজে তাহসান খান

বিয়ের পর তাঁদের হানিমুনের ছবি-ভিডিও সবটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। রোজাকে বিয়ের আগে তিনি অভিনেত্রী-গায়িকা রাফিয়াত রশিদ মিথিলাকে বিবাহ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ দ্বিতীয়বার বিয়ের ঘোষণা দিয়ে ২০২৪ সালে সবাইকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় ঢাকাই গায়ক-নাটক। মেকআপ শিল্পী রোজা আহমেদকে বিবাহ করে রাতারাতি আলোচনায় এসেছিলেন মিথিলার প্রাক্তন। বিয়ের পর তাঁদের হানিমুনের ছবি-ভিডিও সবটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। রোজাকে বিয়ের আগে তিনি অভিনেত্রী-গায়িকা রাফিয়াত রশিদ মিথিলাকে বিবাহ করেছিলেন। ঢালিউডের বেশ আলোচিত দম্পতি ছিলেন তাঁরা। তাঁদের একটি কন্যাও রয়েছে। কিন্তু আচমকাই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তাঁরা, যা ভক্তদের অবাক করে দিয়েছিল।

এরপর মিথিলা কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন। এদিকে তাহসানের দ্বিতীয় বিয়েও টিকল না। দিন কয়েক আগেই রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তাহসান। এরপর কিছুদিন লাইম লাইট থেকে দূরেই ছিলেন তিনি। তবে তাঁর এই ঘোষণা গোটা ইন্টারনেটকে হতভম্ব করে দিয়েছিল।অবশেষে অতীত ভুলে আবারও চেনা ছন্দে ফিরলেন তাহসান। ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনের মধ্যেই ভক্তদের স্বস্তির খবর দিলেন তিনি। নতুন একটি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন তিনি, তবে এবার অভিনেতা হিসেবে নয়, উপস্থাপক হিসেবে কামব্যাক করছেন তিনি।

জানা গিয়েছে, জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন–২–এর উপস্থাপক হিসেবে আবারও দেখা যাবে তাহসানকে। এই শোয়ের প্রথম সিজনে তাহসানের প্রাণবন্ত উপস্থাপনা মুগ্ধ করেছে দর্শকদের। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় সিজনেও তিনি উপস্থাপক হচ্ছেন এই শোয়ের। এই বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেছেন, ‘আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। সবচেয়ে বড় বিষয় হল, প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই উত্তরগুলি যেমন মজার, তেমনি বেশ চমকপ্রদও।’

১০৪ ফুট উচ্চতার পতাকা উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর