আচমকাই গান ছাড়ার ঘোষণা মিথিলার প্রাক্তন স্বামী তাহসানের, কারণ কী?

অস্ট্রেলিয়ায় শেষ কনসার্টের পর সঙ্গীত জগৎ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় গায়ক তাহসান খান। শুধু গায়ক নিন, পাশাপাশি তিনি গীতিকার ও অভিনেতাও বটে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ অস্ট্রেলিয়ায় শেষ কনসার্টের পর সঙ্গীত জগৎ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় গায়ক তাহসান খান। শুধু গায়ক নিন, পাশাপাশি তিনি গীতিকার ও অভিনেতাও বটে। ঢালিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা তাহসান। আড়াই দশক ধরে সংগীতের মঞ্চ মাতিয়েছেন তিনি। তাঁর ফেসবুক অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি, ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি ফলোয়ার। কিন্তু হঠাৎই তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না। বন্ধ রয়েছে দুটি অ্যাকাউন্টই। অবশ্য এ নিয়ে ভক্তদের কোনও সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তাহসান। অথচ অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে গিয়ে গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান। যা তাঁর ভক্ত-শ্রোতাদের জন্যে অপ্রত্যাশিত খবর।

জানা গিয়েছে, রবিবার (২১ সেপ্টেম্বর) মেলবোর্নের ওই কনসার্টে গাইতে গাইতে হঠাৎ-ই তাহসান মাইক্রোফোনে ঘোষণা করেন, ‘অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সংগীতজীবনের ইতি টানতে হবে। এটাই ন্যাচারাল। সারাজীবন কেউ এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করতে পারেনা! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই, “দূরে তুমি দাঁড়িয়ে”, তাহলে দেখতে কেমন লাগবে। তাই মঞ্চে দাঁড়িয়ে এভাবে লাফালাফি করতে আমার ভাল লাগছে না। এটিই হবে আমার শেষ পারফরমেন্স।” অর্থাৎ এখানেই স্পষ্ট মেয়ে বড় হওয়ার কারণেই মঞ্চে আনন্দের সঙ্গে আর সরাসরি পরিবেশনা করবেন না তিনি। এই ঘোষণা শুনে উপস্থিত দর্শকেরা হতভম্ব হয়ে পড়েন। হলজুড়ে শোনা যায় একসঙ্গে না–না ধ্বনি। অনেকেই তখনই চোখের জল মুছতে থাকেন। কিন্তু তাহসান তাঁর সিদ্ধান্তে অটল থাকেন এবং গান চালিয়ে যান।

এদিন কনসার্টে তিনি আরও বলেন, ‘আমি আমার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি।’ পেশাদার সঙ্গীতে ২৫ বছর উদযাপন করতে অস্ট্রেলিয়া ভ্রমণ করেছিলেন তাহসান। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় তিনি পাঁচটি কনসার্টে পরিবেশনা করবেন। ৬ সেপ্টেম্বর অ্যাডিলেডে তার বিশেষ কনসার্ট থেকে সফর শুরু হয়। এরপর তিনি ৭ সেপ্টেম্বর ব্রিসবেনে, ১৩ সেপ্টেম্বর সিডনিতে, ২০ সেপ্টেম্বর মেলবোর্নে পারফর্ম করেছেন। সবকটা কনসার্টেই তাঁর গান দর্শককে মুগ্ধ করেছে। তাঁর সঙ্গে গলা মিলিয়ে গেয়েছেন দর্শক–শ্রোতারাও। প্রতিটি শহরে দর্শকদের ভিড় প্রমাণ করেছে, তাহসানের জনপ্রিয়তা এখনও অটুট। ২৭ সেপ্টেম্বর পার্থে-তে তাঁর পারফর্ম করার কথা রয়েছে। তবে এরপর তিনি গানের জগত থেকে ধীরে ধীরে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। তবে তাহসান বহুবার জানিয়েছেন, তাঁর কাছে মিউজিক সব সময় আবেগের জায়গা। তবে বয়স, সময় ও জীবনের অগ্রাধিকার তাঁকে নতুন করে ভাবিয়েছে। আর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরে দাঁড়ানো এবং এই সিদ্ধান্ত—দুটিই জানান দিচ্ছে যে, তাহসান এখন নিজের ব্যক্তিগত সময়কে প্রাধান্য দিতে চান। তাহসান ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে ‘ব্ল্যাক’ ব্যান্ড গঠনের মাধ্যমে তাঁর সঙ্গীত জীবন শুরু করেন। রক গানের জন্যে রাতারাতি ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ২০০২ সালে বাজারে আসে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’। অ্যালবামের গানগুলো ব্যাপক সাড়া ফেলে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে। কিন্তু পরে তিনি তার একক কেরিয়ারে মনোনিবেশ করার জন্য ব্যান্ডটি ছেড়ে দেন। গত বছরে অভিনেতা-গায়ক জানিয়েছিলেন তিনি কঠিন রোগে আক্রান্ত। গান করতে পারেন না তিনি। খুব কষ্টে গানে সুর আনতে হয়। এই কারণে তিনি গান ছেড়ে দিচ্ছেন কিনা, তা স্পষ্ট নয়!

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন