তরুণ তাহিলানির আউটফিটে স্পটলাইট কাড়লেন ক্যাট! পোশাকের দাম কত জানেন?

গণেশ পুজো উপলক্ষে কোনো ইভেন্টে গিয়েছেন নায়িকা তাঁর বরের সঙ্গে। হ্যাঁ, একই বর্ণের পোশাকে দেখা মিলল, 'ভিক্যাট' দুজনকেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাল ফ্যাশনের যুগে সেলিব্রিটিদের পোশাককেই বেশি অনুকরণ করে দেশের মানুষজন। তাঁদেরকেই মডেল বানিয়ে একেকটা নতুন নতুন ফ্যাশনেবল পোশাক মার্কেটে লঞ্চ করে একেকটা ফ্যাশন ব্র্যান্ড। তবে সেলিব্রিটিদের পরনে যে পোশাকগুলি চটজলদি আমাদের নজর কাড়ে, সেগুলি ইচ্ছে থাকলেও হয়তো ক্রয় করে কেনার সামর্থ্য নেই কারুরই। সম্প্রতি, বলিউড ডিভা ক্যাটরনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে দেখা যাচ্ছে, গণেশ পুজো উপলক্ষে কোনো ইভেন্টে গিয়েছেন নায়িকা তাঁর বরের সঙ্গে। হ্যাঁ, একই বর্ণের পোশাকে দেখা মিলল, ‘ভিক্যাট’ দুজনকেই। তবে ক্যাটরনার ‘অ্যাটিটিউড’ এর থেকেও এদিন বেশি নজর কাড়ল তাঁর পরনের পোশাকটি। যার নাম ‘সারারা’। নতুন এই পোশাকে ঝলমলিয়ে উঠলে নায়িকা। কিন্তু জানেন কি, ক্যাটরিনার এই পোশাকের দাম কত? যা শুনলে আকাশ থেকে পড়বেন।

সেরা ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে কাজ করেছেন ক্যাটরিনা কাইফ। মনীশ মালহোত্রা থেকে শুরু করে সব্যসাচী, অনেক শীর্ষস্থানীয় ডিজাইনারদের জন্যে তিনি ফ্যাশন শোতেও শো-স্টপার হয়েছেন তিনি। তবে তাঁর প্রিয় একজন ডিজাইনার হলেন তরুণ তাহিলানি। ক্যাটরিনার বেশিরভাগ পোশাক তরুণ তাহিলানির বানানো। আর সেই পোশাকেই নায়িকা প্রতিনিয়ত নিজেকে মোড়ান। সম্প্রতি, গণপতি উদযাপনের জন্য সলমান খানের বোন অর্পিতা খানের বাড়িতে গিয়েছিলেন ক্যাটরিনা এবং ভিকি দুজনেই। সেখানেও তিনি তরুণ তাহিলানির তৈরি করা পোশাকই বেছে নিয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সেখানেই তাঁকে হলুদ বর্ণের সারারা পোশাকে দেখা মিলল। চুন হলুদ রঙের রেশম এবং জরি এমব্রয়ডারি এই পোশাকটির উপরে এবং সারারা প্যান্টেও লাল বর্ডার ছিল। সঙ্গে তিনি একটি পপলিন লাইক্রা দোপাট্টা নিয়েছিলেন। অভিনেত্রীকে যথারীতি খুবই সুন্দর দেখাচ্ছিল। কিন্তু জানেন নায়িকার এই পোশাকটির দাম প্রায় ৮৯,৯০০ টাকা। যা কিনা একেকজনের মাসিক রোজগার বা কারুর এক বছরের জমানো সঞ্চয়। কাজের ফ্রন্টে, ক্যাটরিনা কাইফকে পরবর্তীতে সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টরের সঙ্গে ফোন ভূত-এ দেখা যাবে। এছাড়াও তাঁকে সলমন খানের সঙ্গে ‘টাইগার 3’ তেও দেখা যাবে।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!