বিচ্ছেদের তিক্ততা ভুলে দেবলীনাকে জন্মদিনের শুভেচ্ছা তথাগতর

বিচ্ছেদ ও সম্পর্ক ভাঙার তিক্ততা ভুলে প্রাক্তন স্ত্রী দেবলীনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তথাগত মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত বছরের শেষের দিকে তাঁদের ঘর ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। দীর্ঘ দশ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন তথাগত-দেবলীনা। তাঁদের এহেন বিচ্ছেদের খবর সত্যিই মন ভারী করে দিয়েছিল সকলের। সম্পর্ক ভাঙার কারণ হিসাবে বারবার নাম উঠে এসেছে আরও এক অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের। তবে এবার বিচ্ছেদ ও সম্পর্ক ভাঙার তিক্ততা ভুলে প্রাক্তন স্ত্রী দেবলীনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তথাগত মুখোপাধ্যায়। ফেসবুকে  শুভেচ্ছা জানিয়ে দেবলীনার উদ্দেশ্যে তথাগত লিখেছেন ”জন্মদিনে শুধুই ভাল থাকা থাকুক, নতুন নতুন দেশ পাড়ি জারি থাকুক, বাঁচার মানে থাকুক অনর্গল। প্রতিটা জন্মদিন রঙিন হোক একই ভাবে, এইভাবে। বন্ধুত্বের একটাই মানে হোক।” তথাগতর এই শুভেচ্ছাবার্তা কার্যত নজর কেড়েছে নেটিজেনদের। বলা ভালো তথাগতর এই পোস্ট দেখার পর খানিক স্বস্তির নিঃশ্বাস তথাগত-দেবলীনার ভক্ত মহলেও। যাক অন্তুত বন্ধুত্বটা তো বজায় আছে।  তথাগতর ঐ পোস্টে কমেন্ট করে বিবৃতিও শুভেচ্ছা জানিয়েছেন দেবলীনাকে। লিখেছেন ‘প্রতিদিন শুভ হোক’।

তথাগতর সঙ্গে বিবাহবিচ্ছেদ কার্যতই গভীর ছাপ ফেলেছে দেবলীনার মনে। বলে রাখা ভালো দেবলীনার সঙ্গে এটি দ্বিতীয় বিয়ে তথাগতর। অনেকগুলি পোষ্য নিয়ে তাঁদের ভরা সংসার। তাঁদের সম্পর্কের রসায়ন এক সময়ে টক অফ দ্য টাউন ছিলই বলা যায়। পড়ে ‘ভটভটি’ ছবির শুটিংয়ের সময় থেকে বারবার তথাগতর সঙ্গে নাম জড়িয়েছে বিবৃতির। যদিও এই প্রসঙ্গে তখন দেবলীনা বা তথাগত কেউই মুখ খোলেননি। বিবৃতিও একথা বারবার এড়িয়ে গিয়েছেন কিন্তু গত ডিসেম্বরে দেবলীনা যখন তথাগতর ঘর ছাড়লেন তখন পরিষ্কার হল বিষয়টি। শুধু তাই নয় তথাগতর একটি শার্ট পড়ে ইন্সটাগ্রামে ছবিও দেন বিবৃতি। তা নিয়েও হয় বিস্তর জলঘোলা। তবে তথাগত বিবৃতির প্রেমের কাহিনী লোকমুখে ফিরলেও তা এখনও রহস্যের মধ্যেই রয়েছে বলা যায়। তা নিয়ে প্রকাশ্যে মুখ খলেননি তাঁরা কেউই।

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

পেটের টানে অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

ভুট্টার খোসা ফেলে দিচ্ছেন? এই কাজে লাগিয়ে পয়সা বাঁচান

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের