বিবৃতির সঙ্গে নির্জন সমুদ্রতটে তথাগত, জল্পনা ক্রমশই গভীর হচ্ছে…..

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবলীনার সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার পর থেকেই চর্চার মুখে অভিনেতা তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। এখন তো আবার অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের (Bibriti Chatterjee) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোরদার চর্চা চলছে নেটপাড়ায়। টলিপাড়ায় জোর গুঞ্জন, একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তথাগত এবং বিবৃতি। শোনা গিয়েছে, তথাগতর আসন্ন ছবি ‘ভটভটি’র নায়িকা হচ্ছেন বিবৃতি, সুতরাং এই ছবির শ্যুটিং সেট থেকেই তাঁদের প্রেম শুরু হয়েছে তা বলাই বাহুল্য!

 

View this post on Instagram

 

A post shared by Bibriti Chatterjee (@bibriti)

যদিও তখনও দেবলীনার সঙ্গে বিবাহ সম্পর্কে আবদ্ধ ছিলেন তথাগত। টলিউডে কান পাতলেই শোনা যায়, তথাগত-দেবলীনার মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণেই তাঁরা দুজনে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ছাদ আলাদা হলেও আইনী বিচ্ছেদ হয়নি তাঁদের এখনও।যদিও বিবৃতি-তথাগত কেউই তাঁদের সম্পর্ক নিয়ে এখনও স্পিকটি নট। বিবৃতির ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা কিছু ছবি নিয়ে এই জল্পনা আরও বেড়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Bibriti Chatterjee (@bibriti)

যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে রোদ পোহাচ্ছেন বিবৃতি, আরেকটি ছবিতে ফুটে উঠেছে, বালির মধ্যে দু জোড়া চটি, যার মধ্যে একটি পুরুষ পায়ের। তবে কার সঙ্গে বিবৃতি সময় কাটাচ্ছেন সমুদ্রের ধারে তা নায়িকা স্পষ্ট করেনি। এছাড়াও আরেকটি ছবিতে দেখা যায়, বালির মধ্যে দুজনের পায়ের ছাপ, তার মধ্যে একটি পুরুষের।

অন্যদিকে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, নায়িকার হাত কেউ ধরে রেখেছেন ক্যামেরার পেছন থেকে। কিন্তু কে সেই পুরুষ বন্ধুটি, তাঁর সন্ধান মেলেনি। অন্যদিকে তথাগতর ইনস্টাগ্রাম প্রোফাইল বলছে, সমুদ্রের ধারে একটি নারীর ছবি পোস্ট করেছেন অভিনেতা। ছবির ক্যাপশনে লেখা, ‘জলপরী ওড়ে কিছু ম্যাজিক প্রহরে’। আর নীতিপুলিশরা এই ছবিগুলি দেখেই দুয়ে দুয়ে চার করেছেন।

অন্যদিকে, দেবলীনা জন্মদিন মাকে নিয়ে দুবাই ভ্রমণ করেছেন।সেখানে গিয়ে তাঁকে সব রকমের স্পোর্টস অ্যাডভেঞ্চার করতেও দেখা গিয়েছিল। তবে জন্মদিনে তথাগত এবং বিবৃতি দুজনই দেবলীনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু