স্পষ্ট হাসিখুশি চেহারা, ঐতিহ্যবাহী পোশাকে নজর কাড়লেন বিরুষ্কা জুটি

Share:

নিজস্ব প্রতিনিধি: আরসিবি-র অধিনায়কত্ব ছেড়েছেন তিনি অনেকদিন আগেই, এমনকী কোহলির জায়গা টিকে থাকবে কিনা দলে সেই নিয়েও একাধিক প্রশ্ন উঠছে বিরাট ভক্তমহলে। বলাই বাহুল্য, নিজের কেরিয়ারের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। এর মাঝেই সবকিছু ভুলে সতীর্থর বিয়ের পার্টিতে হাজির হলেন বিরাট, সঙ্গে অবশ্যই ছিলেন তাঁর ঘরণী অনুষ্কা শর্মা।

এদিন অভিনেত্রী অনুষ্কা শর্মা, স্বামী বিরাট কোহলির সঙ্গে একাধিক ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন। যেখানে এই জুটির নজরকাড়া সৌন্দর্য্য দেখে ভিরমি খেয়েছেন তাঁদের অনুরাগীরা। সম্পূর্ন ঐতিহ্যবাহী পোশাকে সেজে উঠেছিলেন বিরুষ্কা দম্পতি। অনুষ্কার পরণে ছিল, বেবি পিঙ্কিশ বর্ণের একটি ট্রেডিশনাল আনারকলি সালোয়ার-কামিজ, সঙ্গে মানানসই গয়না, এবং ন্যুড মেক-আপে নিজেকে সাজিয়েছেন নায়িকা। অন্যদিকে বিরাট সেজেছিলেন, কালো কুর্তা এবং সাদা পায়জামাতে।

ছবিতে স্পষ্ট, বিরুষ্কা জুটির হাসিখুশি মুখ। ঘনিষ্ঠ পোজে ধরা দিলেন তাঁরা। আসলে দিন কয়েক আগেই অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল বিয়ে করেছেন ভিনি রমনকে। সেই কারণেই বুধবার মুম্বইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিমের জন্যে এক গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন ম্যাক্সওয়েল। সেখানেই স্বপরিবারে হাজির হলেন ক্রিকেটার-অভিনেত্রী পরিবার। অনুষ্কা ভক্তরা এই ছবিতে ভালোবাসা উজাড় করে দিয়েছেন। এমনকী বিয়ের অনুষ্ঠানে বিরাটকে চুটিয়ে নাচতেও দেখা গিয়েছিল। কাজের ফ্রন্টে, খুব শীঘ্রই অনুষ্কা শর্মাকে দেখা যাবে বিখ্যাত বোলার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদাহ এক্সপ্রেস’-এ। এই ছবির হাত ধরেই প্রায় ৩ বছর কামব্যাক করছেন ভামিকার সেক্সি মাম্মা।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির